YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 21

21
নূতন আকাশ ও নূতন পৃথিবী
1এর পরে আমি এক নূতন আকাশ ও নূতন পৃথিবী দেখলাম। প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল। সমুদ্রের অস্তিত্ব আর ছিল না।#যিশা 65:17; 66:22; ২ পিতর 3:13; প্রকা 20:11 2আমি দেখলাম, পবিত্র নগরী নূতন জেরুশালেম স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ তেকে নেমে আসছে। বরের সঙ্গে মিলনোন্মুখ বধূর মত তার প্রস্তুতি ও সাজসজ্জা।#যিশা 52:1; 61:10; হিব্রু 11:10; প্রকা 19:7; 22:19 3তখন আমি সিংহাসন থেকে উচ্চকণ্ঠে ঘোষিত এই বাণী শুনলাম:দেখ, মানুষের মাঝেপ্রভু পরমেশ্বরের আবাসতিনি তাদের সঙ্গে বাস করবেন,তারা হবে তাঁর প্রজা।পরমেশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেনহবেন তাদের ঈশ্বর।#সখ 2:10; লেবীয় 26:11-12; ২ করি 6:16,18; মথি 1:23; যিশা 8:10 4তিনি মুছিয়ে দেবেন অশ্রুধারা। থাকবে না আর মৃত্যুর অস্তিত্ব। শোক, আর্তনাদ, আর থাকবে না। পুরাতন সব কিছুই হয়েছে বিলীন।”#প্রকা 7:17; যিশা 35:10; 65:19; যির 31:16
5সিংহাসনে যিনি আসীন, তিনি বললেন, “দেখ, আমি সব কিছুই নবায়িত করছি।” তিনি আমাকে বললেন, “একথা লিখে রাখ, কারণ এ সবই বিশ্বাস্য ও সত্য।”#প্রকা 4:2; 5:1; 22:6; ২ করি 5:17; গীত 47:8 6এর পরে তিনি বললেন, “সুসম্পন্ন হল। আমিই আল্‌ফা এবং ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব।#প্রকা 1:8; 22:13-17; যিশা 55:1; সখ 14:8 7যে জয়ী হবে, এ সব কিছুই হবে তার। আমি হব তার ঈশ্বর, সে হবে আমার সন্তান।#২ শমু 7:14; রোমীয় 8:17; ২ করি 6:18; প্রকা 21:3 8কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, কলুষিত, নরঘাতক, ব্যভিচারী, যাদুকর, পৌত্তলিক ও মিথ্যাবাদী তাদের সকলেরই গতি হবে জ্বলন্ত অগ্নিময় গন্ধক হ্রদে। এই সেই দ্বিতীয় মৃত্যু।”#হিব্রু 10:38-39; প্রকা 22:15; 20:14
নূতন জেরুশালেম
9যে সপ্ত স্বর্গদূতের কাছে শেষ সপ্ত আঘাতে পূর্ণ সাতটি পাত্র ছিল, তাঁদের একজন এসে আমাকে বললেন, “এস, আমি তোমাকে দেখাব এক কন্যাকে, যিনি মেষশাবকের বধূ।”#লেবীয় 26:21; প্রকা 15:1; 17:1 10পবিত্র আত্মার প্রভাবে তিনি আমাকে সুউচ্চ এক পর্বত শীর্ষে নিয়ে গেলেন। দেখালেন, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ তেকে নেমে আসা পবিত্র নগরী জেরুশালেম।#যিশা 52:1; যিহি 40:2 11ঈশ্বরের গৌরবে সে প্রদীপ্ত। তার জ্যোতি দুষ্প্রাপ্য সূর্যকান্ত মণির মত, স্ফটিকের মত স্বচ্ছ।#যিশা 58:8; 60:1,2-19; যিহি 43:2-5; প্রকা 21:23; 22:5 12তার চারিদিকে বিরাট উঁচু প্রাচীর এবং তার বারোটি তোরণ। সেই তোরণগুলিতে বারোজন স্বর্গদূত প্রহরারত। তোরণগুলির শীর্ষে ইসরায়েল-সন্তানদের দ্বাদশ বংশের নাম উৎকীর্ণ।#যিহি 48:21-35 13নগরীর পূর্বদিকে তিনটি, উত্তরে তিনটি, দক্ষিণে তিনটি এবং পশ্চিমে তিনটি তোরণ। 14নগরীর প্রাচীরের বারোটি ভিত্তিপ্রস্তর, সেগুলির উপরে মেষশাবকের বারোজন প্রেরিত শিষ্যের বারোটি নাম উৎকীর্ণ। 15আমার সঙ্গে যিনি কথা বলছিলেন তাঁর হাতে ঐ নগরী ও তার তোরণগুলি ও প্রাচীর জরীপ করার জন্য একটি সুবর্ণ মানদণ্ড ছিল।#যিহি 40:3-5; প্রকা 11:1 16নগরীটি চতুষ্কোণ। দৈর্ঘ্যে ও প্রস্থে সমান। তিনি তাঁর মানদণ্ড দিয়ে নগরীটি মাপলেন। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান এবং প্রত্যেকটির মাপ 2400 কিলোমিটার#21:16 মূল: বারো হাজার স্ট্যাডিয়াম। #যিহি 43:16; 48:16; 48:16-17 17তিনি এর প্রাচীরও মাপলেন। এর উচ্চতা ষাট মিটার। 18প্রাচীর সূর্যকান্ত মণি দিয়ে গড়া, আর নগরীটি কাঁচের মত চক্‌চকে খাঁটি সোনায় তৈরী। 19নগর-প্রকারের ভিত্তিগুলি বিভিন্ন মণিখচিত। প্রথমটি সূর্যকান্ত মণি, দ্বিতীয়টি নীলকান্ত মণি, তৃতীয় তাম্র মণি, চতুর্থটি মরকত মণি।#যিশা 54:11-12; যাত্রা 28:17-21 20পঞ্চম বৈদূর্য মণি, ষষ্ঠ রুধিরাখ্য মণি, সপ্তম গোমেদ মণি, অষ্টম ফিরোজা মণি, নবম পোখরাজ মণি, দশম হেমকান্ত মণি, একাদশতম রক্তাভ মণি এবং দ্বাদশতমটির ভিত্তি পিঙ্গলমণির। 21বারোটি তোরণ বারোটি মুক্তায় গটিত। প্রত্যেকটি তোরণ একটি অখণ্ড মুক্তায় নির্মিত। নগরের পথগুলি স্বচ্ছ কাঁচের মত, খাঁটি সোনায় তৈরী।
22আমি নগরীর মধ্যে কোন মন্দির দেখতে পেলাম না। কারণ সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর এবং মেষশাবকই তার মন্দির। 23সেই নগরে আলোর জন্য সূর্য বা চন্দ্রের দরকার নেই। ঈশ্বরের গৌরবেই তা আলোকিত। মেষশাবক স্বয়ং তার প্রদীপ।#যিশা 24:23; 60:1-20; প্রকা 21:11; 22:5 24সেই নগরীর আলোকে সর্বজাতি যাতায়াত করবে। পৃথিবীর নৃপতিরা তাদের ঐশ্বর্য সেখানে নিয়ে আসবে।#যিশা 60:3; প্রকা 22:5; যিশা 60:11; সখ 14:7 25নগরীর তোরণগুলি সারাদিন কখনও বন্ধ করা হবে না —আর রাত সেখানে হবেই না। 26সর্বজাতির সম্পদ ও ঐশ্বর্য সেখানে সংগৃহীত হবে। 27কিন্তু অশুচি কোন বস্তু, কিম্বা ঘৃণ্য ও মিথ্যাচারী কেউ সেই নগরে প্রবেশ করতে পারবে ন।আ মেষশাবকের জীবনপঞ্জীতে যাদের নাম লিখিত আছে, কেবলমাত্র তারাই সেই নগরীতে প্রবেশ করবে।#যিশা 35:8; 52:1; দানি 12:1; যোয়েল 3:17; প্রকা 22:15; 3:5; 17:8

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in