YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 22

22
1এর পরে তিনি আমাকে জীবনজলের নদী দেখালেন। নদীর জল স্ফটিকের মত উজ্জ্বল এবং ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে উৎসারিত।#গীত 46:4; যিহি 47:1; সখ 14:8 2নগরীর রাজপথের মধ্যভাগ দিয়ে প্রবহমান সেই নদীর দুই তীরে রয়েছে জীবনতরু। তরুগুলি বারো মাসে বারো রকমের ফল দেয়, সেই তরুপল্লবে সর্বজাতি আরোগ্য লাভ করে।#যিহি 47:12; প্রকা 21:21; 22:14-19 3সেখানে অভিশপ্ত কোন বস্তু থাকবে না। নগরীতে থাকবে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন।#সখ 14:11; প্রকা 7:15 4তাঁর সেবকেরা তাঁর আরাধনা করবে, দর্শন করবে তাঁর শ্রীমুখ। তাঁর রনাম অঙ্কিত থাকবে তাদের ললাটে।#মথি 5:8; ১ করি 13:12; ১ যোহন 3:2; প্রকা 3:12 5রাত্রি হবে না সেখানে। তাই প্রদীপপ কিম্বা সূর্যালোকের প্রয়োজন তাদের হবে না। কারণ প্রভু পরমেশ্বরই হবেন তাদের দীপ্তি, আর তারা চিরকাল রাজত্ব করবে।#প্রকা 21:23-25; 5:10; দানি 7:18-27
উপসংহার
6এর পরে তিনি আমাকে বললেন, “এই সমস্ত কথা বিশ্বাসযোগ্য ও সত্য।” যে সব ঘটনা অচিরে অবশ্যই ঘটবে তা তাঁর সেবকদের কাছে ব্যক্ত করার জন্য প্রভু পরমেশ্বর তাঁর দূতকে পাঠিয়েছেন। তিনিই নবীদের অনুপ্রাণিত করেন।#প্রকা 1:1; 21:5; ১ করি 14:32
7যীশু বলেন, “দেখ, আমি শীঘ্রই আসছি, ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাবোক্তিগুলি অনুধাবন করে।”#প্রকা 3:11; 1:3; 22:12-20
8আমি যোহন এই সমস্ত বিষয় শুনেছি, দেখেছি। এই সব বিষয় দেখার ও শোনার পরে যে স্বর্গদূত আমাকে সবকিছু দেখাচ্ছিলেন, তাঁর আরাধনা করার জন্য আমি তাঁর চরণপ্রান্তে প্রণত হলাম।#প্রকা 19:10 9কিন্তু তিনি আমাকে বললেন, “ক্ষান্ত হও, আমি তোমার এবং তোমার নবী ভ্রাতাদের সহকর্মী সেবকমাত্র। যারা এই গ্রন্থের নির্দেশসমূহ পালন করে আমি তাদেরও সহকর্মী সেবক। তুমি প্রভু পরমেশ্বরেরই আরাধনা কর।” 10তিনি আমাকে বললেন, “এই গ্রন্থের ভাবোক্তিগুলি তুমি সীলমোহর করে রেখ না, কারণ এগুলি পূর্ণ হওয়ার কাল আসন্ন।#দানি 8:26; 12:4; প্রকা 10:4; 1:3 11যে অন্যায় অধর্ম করে সে এর পরেও অধর্মাচরণ করুক, যে কলুষিত সে কলুষিত থাকুক। যে ধার্মিক সে ধর্মাচরণ করুক। যে পবিত্র সে পবিত্র থাকুক।”#দানি 12:10
12যীশু বলেন, “দেখ, আমি শীঘ্রই আসছি, প্রত্যেকের কর্মানুযায়ী যে প্রতিফল আমি দেব তা-ও আমি সঙ্গে নিয়ে আসছি।#গীত 28:4; 62:12; যিশা 40:10; 62:11; যির 17:10; রোমীয় 2:6; প্রকা 2:23; 3:11 13আমিই আল্‌ফা এবং ওমেগা। প্রথম ও শেষ। আদি এবং আন্ত।”#যিশা 44:6; 48:12; হিব্রু 13:6; প্রকা 1:8,11-17; 21:6
14জীবন-তরুর অধিকার লাভের জন্য এবং দ্বারপথে নগরে প্রবেশ করার জন্য যারা নিজেদের বসন ধৌত করে, তারাই ধন্য।#আদি 2:9; 3:22; প্রকা 22:2-19 15বিপথগামী, গুণীন, ব্যভিচারী, নরঘাতক, পৌত্তলিক এবং কাজে ও কথায় যারা মিথ্যা ভালবাসে তারা সকলেই থাকবে নগরীর বাইরে।#১ করি 6:9-10; গালা 5:19-21; প্রকা 21:8-27
16“আমি যীশু, সমস্ত মণ্ডলীতে এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আমার দূতকে তোমাদের কাছে পাঠালাম। আমি দাউদকুলোদ্ভব, আমি উজ্জ্বল প্রভাতী তারা।”#গণনা 24:17; যিশা 11:1-10; 60:3; মথি 2:2; লুক 1:7; প্রকা 1:1-2; 5:5
17পবিত্র আত্মা ও বধু বলছেন, ‘স্বাগতম্‌’। যে একথা শোনে সেও বলুক, ‘স্বাগতম্‌’। যে তৃষ্ণার্ত সে আসুক, যে ইচ্ছুক বিনামূল্যে সে পান করুক জীবনবারি।#সখ 14:8; যিশা 55:1; যোহন 7:37; প্রকা 21:2,6-9
18যারা এই গ্রন্থের ভাবোক্তির বাণী শোনে, তাদের প্রত্যেককে আমি সতর্ক করে দিচ্ছি: যদি কেউ এর সঙ্গে আর কিছু যোগ করে তাহলে ঈশ্বর এই গ্রন্থে উল্লিখিত সমস্ত আঘাতে তাকে জর্জরিত করবেন।#দ্বি.বি. 4:2; 12:32; 29:20; প্রকা 15:1-6 19যদি কেউ এই ভাবোক্তি গ্রন্থ থেকে কিছু হরণ করে তাহলে ঈশ্বর এই গ্রন্থে বর্ণিত জীবন তরু ও পবিত্র নগরীর অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন।#আদি 2:9; 3:22; প্রকা 21:2; 22:2-14
20যিনি এই সমস্ত বিষয়ের সাক্ষী তিনি বলছেন, “হ্যাঁ, আমি শীঘ্রই আসছি।” আমেন, সুস্বাগতম প্রভু যীশু!#প্রকা 3:11; ২ তিম 4:8 21সকলের উপর বর্ষিত হোক প্রভু যীশুর অনুগ্রহ। আমেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in