প্রকাশিত বাক্য 20
20
সহস্র বৎসর খ্রীস্টের রাজত্ব
1এর পরে আমি দেখলাম স্বর্গ থেকে একজন দূত নেমে আসছেন। তাঁর হাতে ছিল রসাতলের চাবি এবং বিরাট এক শৃঙ্খল।#২ পিতর 2:4; যিহুদা 6; প্রকা 9:1 2দেখলাম আদিম সর্পকে, যাকে দিয়াবল ও শয়তান বলে, সেই দানবকে তিনি বন্দী করলেন এবং সহস্র বছরের জন্য তাকে শৃঙ্খলিত করে#আদি 3:1; প্রকা 9:1; 12:9 3রসাতলে নিক্ষেপ করলেন এবং তার দ্বার বন্ধ করে সীলমোহর করে দিলে যেন সহস্র বছর কাল পূর্ণ না হওয়া পর্যন্ত সে জাতিসমূহকে আর প্রতারিত করতে না পের। পরে তাকে কিছুকালের জন্য মুক্ত করা হবে।#২ থিষ 2:9-10
4এর পরে আমি কয়েকটি সিংহাসন দেখলাম, সেগুলির উপরে যাঁরা উপবিষ্ট চিলেন তাঁদের হাতে বিচারের ভার দেওয়া হল। যীশুর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এবং ঈশ্বরের বাণী প্রচারের জন্য যাদের শিরশ্ছেদ করা হয়েছিল এবং যারা সেই পশু ও তার মূর্তির পূজা করেনি, কপালে ও হাতে তার প্রতীক চিহ্ন ধারণ করেনি, তাদের সকলের আত্মা আমি দেখলাম। তারা জীবিত হয়ে সহস্র বৎসর খ্রীস্টের সঙ্গে রাজত্ব করল।#দানি 7:9,22-27; লুক 22:30; ১ করি 6:2; প্রকা 6:9 5সেই সহস্র বৎসর কাল পূর্ণ না হওয়া পর্যন্ত অবশিষ্ট মৃতেরা পুনর্জীবিত হল না।#১ করি 15:23; ১ থিষ 4:16 6এটি হচ্ছে প্রথম পুনরুত্থান। এই প্রথম পুনরুত্থানে যে অংশ গ্রহণ করবে সে ধন্য ও পবিত্র এঁদের উপর দ্বিতীয় মৃত্যুর কোন ক্ষমতা নেই। তাঁরা ঈশ্বর ও খ্রীস্টের পুরোহিত হবেন, তাঁর সঙ্গে সহস্র বৎসর রাজত্ব করবেন।#যিশা 61:6; প্রকা 1:6; 5:10
শয়তানের চরম পরাজয়
7সহস্র বৎসর কাল অতিক্রান্ত হওয়ার পর শয়তানকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। 8সে তখন পৃথিবীর চার প্রান্তের জাতিগুলিকে, গোগ ও মাগোগকে প্রতারিত ও যুদ্ধের জন্য একত্র করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সেই লোকদের সংখ্যা সমুদ্রতটের বালুকারাশির মত অগণ্য।#যিহি 7:2; 38:2,9-16; 39:1 9দেখলাম, তাঁরা বিস্তীর্ণ পৃথিবীর উপর দিয়ে অভিযান করে পুণ্যাত্মাদের শিবির ও তাঁদের প্রিয় নগর অবরোধ করল। তখন স্বর্গ থেকে বর্ষিত অগ্নি তাদের গ্রাস করল।#হবক্ 1:6; ২ রাজা 1:10; যিহি 38:9,16-22; 39:6 10তাদের প্রতারণাকারী দিয়াবল জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হল যেখানে ঐ পসু ও ভণ্ড নবী আগেই নিক্ষিপ্ত হয়েছিল। সেখানে তারা চিরকাল দিবারাত্রি যন্ত্রণা ভোগ করবে।#আদি 19:20
পুনরুত্থান ও শেষ বিচার
11এর পরে আমি বিরাট এক শ্বেত সিংহাসনে সমাসীন একজন পুরুষকে দেখলাম। তাঁর সম্মুখ থেকেপৃথিবী ও আকাশমণ্ডল অন্তর্হিত হল। তাদের জন্য কোন স্থান হইল না।#দানি 2:35; মথি 25:31-46; ২ পিতর 3:10; প্রকা 6:14; 16:10; 21:7 12আমি দেখলাম, ক্ষুদ্র ও মহৎ নির্বিশেষে সমস্ত মৃত ব্যক্তি সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে। তখন কয়েকটি গ্রন্থ খোলা হল। তারপর আর একটি গ্রন্থ অর্থাৎ জীবনপঞ্জী খোলা হল। ঐ গ্রন্থাবলীতে লিখিত মৃত ব্যক্তিদের কার্যকলাপের বিবরণ অনুযায়ী তাদের বিচার হল।#দানি 7:10; মথি 16:27; রোমীয় 2:6; 14:10; ২ করি 5:10; ফিলি 4:3; প্রকা 3:5 13সমুদ্র তার গর্ভস্থ মৃত ব্যক্তিদের ফিরিয়ে দিল। মৃত্যু ও পাতালও তাদের অভ্যন্তরস্থ মৃতদের ফিরিয়ে দিল। তাদের প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করা হল।#প্রকা 6:8 14তারপর মৃত্যু ও পাতালও অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হল। এই অগ্নি-হ্রদই দ্বিতীয় মৃত্যু।#১ করি 15:26-55 15জীবনপঞ্জীতে যার নাম ওঠেনি তাকে অগ্নি-হ্রদে নিক্ষেপ করা হল।#দানি 12:1; মথি 13:42-50; 25:41
Currently Selected:
প্রকাশিত বাক্য 20: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.