1
প্রকাশিত বাক্য 21:4
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
তিনি মুছিয়ে দেবেন অশ্রুধারা। থাকবে না আর মৃত্যুর অস্তিত্ব। শোক, আর্তনাদ, আর থাকবে না। পুরাতন সব কিছুই হয়েছে বিলীন।”
Compare
Explore প্রকাশিত বাক্য 21:4
2
প্রকাশিত বাক্য 21:5
সিংহাসনে যিনি আসীন, তিনি বললেন, “দেখ, আমি সব কিছুই নবায়িত করছি।” তিনি আমাকে বললেন, “একথা লিখে রাখ, কারণ এ সবই বিশ্বাস্য ও সত্য।”
Explore প্রকাশিত বাক্য 21:5
3
প্রকাশিত বাক্য 21:3
তখন আমি সিংহাসন থেকে উচ্চকণ্ঠে ঘোষিত এই বাণী শুনলাম:দেখ, মানুষের মাঝেপ্রভু পরমেশ্বরের আবাসতিনি তাদের সঙ্গে বাস করবেন,তারা হবে তাঁর প্রজা।পরমেশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেনহবেন তাদের ঈশ্বর।
Explore প্রকাশিত বাক্য 21:3
4
প্রকাশিত বাক্য 21:6
এর পরে তিনি বললেন, “সুসম্পন্ন হল। আমিই আল্ফা এবং ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব।
Explore প্রকাশিত বাক্য 21:6
5
প্রকাশিত বাক্য 21:7
যে জয়ী হবে, এ সব কিছুই হবে তার। আমি হব তার ঈশ্বর, সে হবে আমার সন্তান।
Explore প্রকাশিত বাক্য 21:7
6
প্রকাশিত বাক্য 21:8
কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, কলুষিত, নরঘাতক, ব্যভিচারী, যাদুকর, পৌত্তলিক ও মিথ্যাবাদী তাদের সকলেরই গতি হবে জ্বলন্ত অগ্নিময় গন্ধক হ্রদে। এই সেই দ্বিতীয় মৃত্যু।”
Explore প্রকাশিত বাক্য 21:8
7
প্রকাশিত বাক্য 21:1
এর পরে আমি এক নূতন আকাশ ও নূতন পৃথিবী দেখলাম। প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল। সমুদ্রের অস্তিত্ব আর ছিল না।
Explore প্রকাশিত বাক্য 21:1
8
প্রকাশিত বাক্য 21:2
আমি দেখলাম, পবিত্র নগরী নূতন জেরুশালেম স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ তেকে নেমে আসছে। বরের সঙ্গে মিলনোন্মুখ বধূর মত তার প্রস্তুতি ও সাজসজ্জা।
Explore প্রকাশিত বাক্য 21:2
9
প্রকাশিত বাক্য 21:23-24
সেই নগরে আলোর জন্য সূর্য বা চন্দ্রের দরকার নেই। ঈশ্বরের গৌরবেই তা আলোকিত। মেষশাবক স্বয়ং তার প্রদীপ। সেই নগরীর আলোকে সর্বজাতি যাতায়াত করবে। পৃথিবীর নৃপতিরা তাদের ঐশ্বর্য সেখানে নিয়ে আসবে।
Explore প্রকাশিত বাক্য 21:23-24