YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 11

11
ঈশ্বরের দুজন সাক্ষী
1এর পরে আমার হাতে লাঠির মত একটি মাপকাঠি দেওয়া হল এবং আমাকে নির্দেশ দেওয়া হল, “ওঠ, ঈশ্বরের মন্দির ও বেদীর মাপ নাও এবং সেখানে যারা উপাসনা করে তাদের গণনা কর।#যিহি 40:3; সখ 2:1-2; ২ করি 6:16; প্রকা 21:15 2কিন্তু মন্দিরের বাইরের প্রাঙ্গণ বাদ দাও, তার মাপ নিও না, কারণ ঐ প্রাঙ্গণ অন্যান্য জাতিকে দেওয়া হয়েছে। তারা বিয়াল্লিশ মাস পুণ্য নগরীকে পদদলিত করবে।#গীত 79:1; যিশা 63:18; যিহি 40:17; লুক 21:24; দানি 8:10; প্রকা 12:6-14; 13:5 3এই সময় আমি আমার দুজন সাক্ষীকে এক হাজার দুশো ষাট দিন ধরে দৈববাণ ঈ বলার ক্ষমতা দেব। তাদের পরণে থাকবে চট।”
4এঁরা হচ্ছেন শাস্ত্রে উল্লিখিত সমগ্র পৃথিবীর অধীশ্বরের সম্মুখে দণ্ডায়মান দুই জলপাই বৃক্ষ, দুই দীপাধার।#সখ 4:3,11-14 5কেউ যদি তাঁদের অনিষ্ট করতে চায় তাহলে তাঁদের মুখ থেকে অগ্নি নির্গত হয়ে শত্রুদের গ্রাস করবে। কেউ যদি তাদের অনিষ্ট করে তাহলে এইভাবেই তার মৃত্যু হবে।#গণনা 16:35; ২ রাজা 1:10; যির 5:14 6তাঁদের দিব্যোক্তির দিনগুলিতে যাতে বৃষ্টি না হয় তার জন্য আকাশ রুদ্ধ করার ক্ষমতা তাঁদের থাকবে। জলকে রক্তে পরিণত করার জন্য বারিরাশির উপরে তাঁদের ক্ষমতা দেওয়া হয়েছে। পৃথিবীকে ইচ্ছামত বিভিন্ন ধরণের আঘাত হেনেন নিপীড়ন করার ক্ষমতাও তাঁদের আছে।#যাত্রা 7:17,19-20; ১ শমু 4:8; ১ রাজা 17:1; লুক 4:25
7তাঁদের সাক্ষ্য শেষ হওয়ার পর রসাতল তেকে সমুত্তিত এক জন্তু এসে তাঁদের সঙ্গে যুদ্ধ করবে এবং তাঁদের পরাস্ত করে হত্যা করবে।#দানি 7:3-21; প্রকা 13:1-7; 17:8 8যে মহানগর রূপক অর্থে সদোম ও মিশর নামে খ্যাত তার রাজপথে তাঁদের মৃতদেহ পড়ে থাকবে। সেখানে তাঁদের প্রভুও ক্রুশবিদ্ধ হয়েছিলেন।#যিশা 1:10; 3:9; যিহি 23:19-27; লুক 13:3 9তখন বিভিন্ন সমাজ, গোষ্ঠী, ভাষা ও জাতিরা লোকেরা এসে সাড়ে তিন দিন ধরে তাঁদের মৃতদেহ দেখবে কিন্তু তারা সেই মৃতদেহ সমাধি দেওয়ার অনুমতি দেবে না। 10মর্ত্যলোকবাসী তাঁদের মৃত্যুতে উল্লসিত হবে। স্ফূর্তি করবে। উপহার আদান-প্রদান করবে কারণ ঐ দুই নবী তাদের যন্ত্রণাস্বরূপ ছিলেন। 11কিন্তু সাড়ে তিন দিন পরে ঈশ্বর প্রেরিত প্রাণবায়ু তাঁদের দেহে প্রবেশ করল। তাঁরা উঠে দাঁড়ালেন। যারা তাঁদের দেখল তারা সকলেই মহাভয়ে তটস্থ হল।#আদি 2:7; যিহি 37:5-10 12তাঁরা তখন স্বর্গ থেকে উচ্চকণ্ঠের আদেশ শুনতে পেলেন, “এখানে উঠে এস।” তাঁদের শত্রুদের সামনেই তকন তাঁরা মেঘবাহনে স্বর্গে আরোহণ করেলন।#২ রাজা 2:11 13সেই মুহুর্তে প্রচণ্ড ভূমিকম্প হল এবং নগরের দশভাগের এক ভাগ ধ্বসে পড়ল। সাত হাজার লোক মারা গেল সেই ভূমিকম্পে। বাকী সবাই সন্ত্রস্ত হয়ে স্বর্গবাসী ঈশ্বরের স্তবস্তুতি করতে লাগল।
14দ্বিতীয় বিপর্যয়ের অবসান হল। তৃতীয় বিপর্যয় কিন্তু তখনও আসন্ন।#প্রকা 8:13; 9:12
সপ্তম দূতের তূর্যধ্বনি
15এর পরে সপ্তম দূত তূর্যধ্বনি করলেন। তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই কথা ঘোষিত হল ঃ “জগতের রাজা এখন আমাদের প্রভুর অধীন,তাঁর অভিষিক্তের পদানত।রাজত্ব করবেন তিনি যুগে যুগে, চিরকাল।”#যাত্রা 15:18; গীত 2:2; 10:16; 22:28; দানি 2:44; 7:14-27; ওব 1:21; সখ 14:9; প্রকা 12:10 16তখন ঈশ্বরের সম্মুখে উপবিষ্ট চব্বিশজন প্রবীণ প্রণিপাত করে ঈশ্বরের আরাধনা করলেনঃ#প্রকা 4:4-10; 7:11
17“হে প্রভু পরমেশ্বর সর্বশক্তিমান
তুমি অতীতে ছিলে এবং এখন বর্তমান
আমরা তোমার ধন্যবাদ করি,
কারণ তুমি মহান ক্ষমতায় বিভূষিত হয়েগ্রহণ করেছ রাজ্য। #প্রকা 1:4-8; 5:8; 16:5; 18:8
18জাতিবৃন্দ হল ক্ষিপ্ত,
কিন্তু তোমার রোষও হল সমুদ্যত,
মৃতদের বিচারের লগ্ন সমাগত।
তোমার সেবক নবী, সন্ত এবং ভক্তজন
ক্ষুদ্র ও মহান তাদের সকলের পুরস্কার প্রাপ্তির দিন আসন্ন।
ধরিত্রীকে যারা ধ্বংস করছেতাদের সংহারের দিনও আগত।”#গীত 2:1,5-12; 115:13; দানি 7:10; আমোস 3:7; রোমীয় 2:5; প্রকা 19:5
19এর পর স্বর্গে ঈশ্বরের মন্দির উন্মুক্ত হল। ভিতরে তাঁর চুক্তি সিন্দুকটি দেখা গেল। তখন বিদ্যুৎ চমকাতে লাগল, নানা ধরণের ভয়াবহ শব্দ, বজ্রনাদ, ভূমিকম্প ও প্রচণ্ড শিলাবৃষ্টি হতে লাগল।#যাত্রা 25:19; 26:33; 9:24; 19:16; ১ রাজা 8:1-6; ২ বংশা 5:7; হিব্রু 9:4; প্রকা 4:5; 15:5; 16:21

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in