প্রকাশিত বাক্য 12
12
নারী ও মহাদানব এবং স্বর্গলোকে যুদ্ধ
1এর পরে আকাশে এক মহান অলৌকিক দৃশ্য দেখা গেল। সেখানে ছিল একটি নারী, সূর্য তাকে পরিবেষ্টন করে আছে, তার পদতলে চন্দ্র, এবং তার মাথায় দ্বাদশ নক্ষত্রখচিত মুকুট। 2সে ছিল গর্ভবতী, প্রসব বেদনায় আতুর হয়ে সে আর্তনাদ করছিল।#যিশা 66:7; মীখা 4:10
3তখন আকাশে আর একটি অলৌকিক দৃশ্য দেখা গেল। বিশালকায় রক্তবর্ণ এক দানব, তার সাতটি মাথা ও দশটি সিং। সাতটি মাথায় ছিল সাতটি রাজমুকুট।#দানি 7:7 4তার লেজের ঝাপটায় আকাশের নক্ষত্ররাজির এক-তৃতীয়াংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীতে এসে পড়ল। দানবটি সেই আসন্নপ্রসবা নারীর সামনে এসে দাঁড়াল যেন তার সন্তান ভূমিষ্ঠ হওয়ারর সঙ্গে সঙ্গেই তাকে গ্রাস করতে পারে।#দানি 8:10 5সেই নারী একটি পুত্র সন্তান প্রসব করল, যিনি লৌহদণ্ড হস্তে সর্বজাতিকে শাসন করবেন। তার এই সন্তানটিকে সঙ্গে সঙ্গে ঈশ্বরের সিংহাসন এর সামনে তুলে নেওয়া হল।#গীত 2:9; যিশা 66:7; প্রকা 19:15 6সেই নারী পালিয়ে গেল মরুপ্রান্তরে। সেখানে ঈশ্বর তার থাকার জন্য একটি স্থান প্রস্তুত করে রেখেছেন। এক হাজার দুশো ষাট দিন সেখানে তাকে প্রতিপালন করা হবে।#প্রকা 11:2-3
7তারপর স্বর্গে শুরু হল যুদ্ধ। মীখায়েল ও তাঁর স্বর্গদূতবাহিনী সেই দানবকে আক্রমণ করলেন, দানবও সদলবলে যুদ্ধ করতে লাগল।#দানি 10:13-21; 12:1; যিহুদা 9 8কিন্তু তারা পরাজিত হল। স্বর্গে তাদের স্থান হল না। 9নিম্নে নিক্ষিপ্ত হল সেই মহাদানব, এ হল সেই আদিম সর্প, দিয়াবল#12:9 গ্রীকঃ দিয়াবল, ইংরেজি ডেভিল।3 ও শয়তান নামে যে পরিচিত। বিশ্ব জগতকে সে প্রতারণা করে। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হল, তার দূতবাহিনীও তার সঙ্গে হল পতিত।#আদি 3:1-14; লুক 10:18; যোহন 8:44; 12:31; ইফি 6:11; প্রকা 20:2-3
10আমি তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই ঘোষণা শুনতে পেলাম, ‘এখন আমাদের ঈশ্বরের পরিত্রাণ কার্য হল সম্পন্ন। প্রকাশিত হল তাঁর পরাক্রম। রাজত্ব এবং তাঁর অবিষিক্তের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল। কারণ আমাদের ভ্রাতৃবৃন্দের বিরুদ্ধে যে ঈশ্বরের কাছে দিবারাত্র অভিযোগ করত সে বিতাড়িত।#প্রকা 11:15; 19:1; ইয়োব 1:9-11; সখ 3:1; লুক 22:31 11মেষশাবকের রক্তের গুণে এবং নিজেদের সাক্ষ্যের জোরে তারা তাকে পরাস্ত করেছে, মৃত্যুর মুখোমুখি হয়েও তারা নিজেদের প্রাণের মায়া করেনি।#রোমীয় 8:37; প্রকা 7:14 12এই জন্য স্বর্গ ও স্বর্গলোকবাসী, তোমরা উল্লাস কর, কিন্তু হায় ধরিত্রী, হায় জলধি! দিয়াবল মহাক্রোধে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। সে জানে তার সময় সংক্ষিপ্ত।”#যিশা 44:23; 49:13; প্রকা 8:13
13সেই দানব যখন দেখল যে সে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছে তখন সে পুত্রসন্তান প্রসবিনী সেই নারীর পশ্চাতে তাড়া করে গেল। 14কিন্তু সেই নারীকে বিরাট ঈগল পাখির দুই ডানা দেওয়া হল যেন সে প্রান্তরে তার জন্য নির্দিষ্ট স্থানে উড়ে যেতে পারে, সেখানে দানবের কবল থেকে দূরে সানে তিন বৎসর#12:14 গ্রীকঃ আক্ষরিক = ‘এক কাল, দুই কাল ও অর্ধকাল।’ প্রতিপালিত হতে পারে।#যাত্রা 19:4; দানি 7:25; 12:7 15তারপর মহানাগ সেই নারীকে বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ থেকে নদীর মত জলস্রোত তার পশ্চাতে উদ্গীরণ করল। 16কিন্তু পৃথিবী নারীকে সাহায্য করতে এগিয়ে এল। সে মুখ ব্যাদান করে নাগের মুখনিঃসৃত নদী গ্রাস করে ফেলল। 17তকন দানব সেই নারীর প্রতি ক্রুদ্ধ হয়ে তার সন্তান —যারা ঈশ্বরের নির্দেশ পালন করে এবং যীশুর পক্ষে সাক্ষ্য দেয় —তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমুদ্রের বালুকাবেলায় গিয়ে দাঁড়াল।#প্রকা 1:2; 6:9; 13:7; 14:12; 19:10; 20:4; ১ যোহন 2:3; আদি 3:15
Currently Selected:
প্রকাশিত বাক্য 12: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.