YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 10

10
পরাক্রান্ত দূত ও ক্ষুদ্র পুস্তক
1এর পরে আমি একজন পরাক্রান্ত দূতকে স্বর্গ থেকে অবতরণ করতে দেখলাম। তিনি মেঘে বেষ্টিত, তাঁর মাথার উপরে ছিল মেঘধনু, তাঁর মুখ সূর্যের মত এবং চরণ অগ্নিস্তম্ভের মত।#যিহি 1:28; প্রকা 4:3; 5:2 2তাঁর হাতে ছোট্ট একটা পুস্তক খোলা ছিল। তিনি তাঁর ডান পা সমুদ্রে ও বাম পা স্থলভাগে রাখলেন। 3তারপর তিনি সিংহ গর্জনের মত উচ্চনাদ করলেন। সেই মহানাদে সপ্তবজ্র ধ্বনিত হল।#যির 25:30; হোশেয় 11:10; যোয়েল 3:16; আমোস 1:2 4সপ্ত বজ্রের বাণী আমি লিখতে উদ্যত হলাম, তকন স্বর্গ থেকে এক কণ্ঠস্বর শুনলাম। আমাকে বলা হল, “ঐ সপ্ত বজ্রের বাণী সংগোপনে রাখ, লিখো না।”#দানি 8:26; 12:4-9; প্রকা 22:10
5এর পর যে দূতকে আমি সমুদ্র ও স্থলের উপর দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, তিনি তাঁর ডাল হাত স্বর্গের দিকে তুললেন।#দ্বি.বি. 32:40 6স্বর্গ, পৃথিবী, সমুদ্র এবং তন্মধ্যস্থ সবকিছুরই স্রষ্টা চিরজীবি ঈশ্বরের নামে শপথ করে তিনি বললেন, “আর বিলম্ব নেই।#আদি 14:19-22; যাত্রা 20:11; নহি 9:6; গীত 146:6; দানি 12:7 7সপ্তম দূত যে দিন তূর্যধ্বনি করবেন সেই দিনি ঈশ্বর তাঁর সেবক নবীদের কাচে যেন ব্যক্ত করেছেন, সেইভাবেই তিনি পূর্ণ করবেন তাঁর নিগূঢ় রহস্যময় পরিকল্পনা।#আমোস 3:7; দানি 9:6-10; সখ 1:6; প্রেরিত 3:21; প্রকা 11:15
8পরে স্বর্গ থেকে যে কণ্ঠস্বর শুনেছিলাম, সেই কণ্ঠস্বর আবার আমাকে বললেন, “যাও সমুদ্র ও স্থলের উপর যে দূত দাঁড়িয়ে আছেন তাঁর হাত থেকে ঐ খোলা পুস্তকটি নাও।”
9আমি তখন সেই দূতের কাছে গিয়ে বললাম, “পুস্তকটি আমাকে দিন।” তিনি আমাকে বললেন, “এই নাও, খেয়ে ফেল। এটি তোমার উদরে গিয়ে তিক্ত হয়ে যাবে কিন্তু তোমার মুখে এর স্বাদ হবে মধুর মত সুমিষ্ট।”#যিহি 2:8; 3:1-3
10আমি তখন সেই দূতের হাত থেকে ক্ষুদ্র পুস্তকটি নিয়ে খেয়ে ফেললাম। আমার মুখে তা ম ধুর মত মিষ্টি লাগল কিন্তু খাওয়ার পর তা আমার উদরকে তিক্ত করে তুলল। 11তখন আমাকে বলা হল, “বহু লোক, জাতি, নানা ভাষাভাষী ও বহু রাজার কাছে তোমাকে আবার দিব্যবাণী বলতে হবে।”#যির 1:10; দানি 7:14

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in