1
প্রকাশিত বাক্য 11:15
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
এর পরে সপ্তম দূত তূর্যধ্বনি করলেন। তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই কথা ঘোষিত হল ঃ “জগতের রাজা এখন আমাদের প্রভুর অধীন,তাঁর অভিষিক্তের পদানত।রাজত্ব করবেন তিনি যুগে যুগে, চিরকাল।”
Compare
Explore প্রকাশিত বাক্য 11:15
2
প্রকাশিত বাক্য 11:18
জাতিবৃন্দ হল ক্ষিপ্ত, কিন্তু তোমার রোষও হল সমুদ্যত, মৃতদের বিচারের লগ্ন সমাগত। তোমার সেবক নবী, সন্ত এবং ভক্তজন ক্ষুদ্র ও মহান তাদের সকলের পুরস্কার প্রাপ্তির দিন আসন্ন। ধরিত্রীকে যারা ধ্বংস করছেতাদের সংহারের দিনও আগত।”
Explore প্রকাশিত বাক্য 11:18
3
প্রকাশিত বাক্য 11:3
এই সময় আমি আমার দুজন সাক্ষীকে এক হাজার দুশো ষাট দিন ধরে দৈববাণ ঈ বলার ক্ষমতা দেব। তাদের পরণে থাকবে চট।”
Explore প্রকাশিত বাক্য 11:3
4
প্রকাশিত বাক্য 11:11
কিন্তু সাড়ে তিন দিন পরে ঈশ্বর প্রেরিত প্রাণবায়ু তাঁদের দেহে প্রবেশ করল। তাঁরা উঠে দাঁড়ালেন। যারা তাঁদের দেখল তারা সকলেই মহাভয়ে তটস্থ হল।
Explore প্রকাশিত বাক্য 11:11
5
প্রকাশিত বাক্য 11:6
তাঁদের দিব্যোক্তির দিনগুলিতে যাতে বৃষ্টি না হয় তার জন্য আকাশ রুদ্ধ করার ক্ষমতা তাঁদের থাকবে। জলকে রক্তে পরিণত করার জন্য বারিরাশির উপরে তাঁদের ক্ষমতা দেওয়া হয়েছে। পৃথিবীকে ইচ্ছামত বিভিন্ন ধরণের আঘাত হেনেন নিপীড়ন করার ক্ষমতাও তাঁদের আছে।
Explore প্রকাশিত বাক্য 11:6
6
প্রকাশিত বাক্য 11:4-5
এঁরা হচ্ছেন শাস্ত্রে উল্লিখিত সমগ্র পৃথিবীর অধীশ্বরের সম্মুখে দণ্ডায়মান দুই জলপাই বৃক্ষ, দুই দীপাধার। কেউ যদি তাঁদের অনিষ্ট করতে চায় তাহলে তাঁদের মুখ থেকে অগ্নি নির্গত হয়ে শত্রুদের গ্রাস করবে। কেউ যদি তাদের অনিষ্ট করে তাহলে এইভাবেই তার মৃত্যু হবে।
Explore প্রকাশিত বাক্য 11:4-5