গীতসংহিতা 143
143
দাউদের ভজন
গুহায় অবস্থানকালে দাউদের প্রার্থনা
1হে প্রভু পরমেশ্বর, আমার প্রার্থনা শোন,
সত্যনিষ্ঠ তুমি, কর্ণপাত কর আমার আবেদনে,
উত্তর দাও আমায় তুমি ধর্মময়।
2তেআমার এ দাসের করো না বিচার,
কেউই নিষ্পাপ নয় তোমার দৃষ্টিতে।#রোমীয় 3:20; গালা 2:16
3শত্রু আমাকে তাড়না করেছে
দলিত করছে পদতলে জীবন আমার,
তাই বাধ্য হয়ে গুহার আঁধারে করেছি বাস
সুদূর অতীতে মৃতদের মত।
4সে জন্যই অবসন্ন আমার আত্মা,
চিত্ত আমার বিহ্বল গভীর হতাশায়।
5অতীতের দিনগুলি স্মরণ করি আমি,
ধ্যান করি আমি তোমার সকল কীর্তি
তোমার সৃষ্টির রহস্যে অভিভূত আমি।
6আমি প্রসারণ করি অঞ্জলি আমার তোমার উদ্দেশে।
ঊষর মরুর মত তৃষিত আমার প্রাণ তোমারই তরে। সেলা
7হে প্রভু পরমেশ্বর, উত্তর দাও আমায় করো না বিলম্ব,
নিঃশেষিত উদ্যম আমার,
আড়াল করো না তোমার শ্রীমুখ আমার কাছে,
তাহলে আমার দশা হবে মৃতলোকবাসীদের মত।
8প্রভাতে আমায় শোনাও তোমার অবিচল প্রেমের কথা,
তোমাতেই আমার একান্ত নির্ভর,
আমায় দেখিয়ে দাও আমার চলার পথ,
তোমার দিকেই আমি তুলে ধরি আমার প্রাণ।
9হে প্রভু পরমেশ্বর, শত্রুদের হাত থেকে উদ্ধার কর আমায়,
তোমার কাছেই আমি নিয়েছি আশ্রয়।
10তোমার ইচ্ছা পূর্ণ করতে শিখাও আমায়, তুমিই আমার আরাধ্য ঈশ্বর
তোমার উদার করুণায় চালাও আমায় জীবনের সুগম পথে।
11হে প্রভু পরমেশ্বর, রক্ষা কর আমার জীবন তোমারই নামের গুণে,
তুমি হও আমার পরিত্রাতা, সঙ্কটে কর ত্রাণ।
12আমার প্রতি অপার করুণা তোমার, ধ্বংস কর আমার শত্রুদের,
আমায় পীড়ন করছে যারা, বিনাশ কর তাদের,
আমি যে তোমার দাস।
Currently Selected:
গীতসংহিতা 143: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.