1
গীতসংহিতা 143:10
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
তোমার ইচ্ছা পূর্ণ করতে শিখাও আমায়, তুমিই আমার আরাধ্য ঈশ্বর তোমার উদার করুণায় চালাও আমায় জীবনের সুগম পথে।
Compare
Explore গীতসংহিতা 143:10
2
গীতসংহিতা 143:8
প্রভাতে আমায় শোনাও তোমার অবিচল প্রেমের কথা, তোমাতেই আমার একান্ত নির্ভর, আমায় দেখিয়ে দাও আমার চলার পথ, তোমার দিকেই আমি তুলে ধরি আমার প্রাণ।
Explore গীতসংহিতা 143:8
3
গীতসংহিতা 143:9
হে প্রভু পরমেশ্বর, শত্রুদের হাত থেকে উদ্ধার কর আমায়, তোমার কাছেই আমি নিয়েছি আশ্রয়।
Explore গীতসংহিতা 143:9
4
গীতসংহিতা 143:11
হে প্রভু পরমেশ্বর, রক্ষা কর আমার জীবন তোমারই নামের গুণে, তুমি হও আমার পরিত্রাতা, সঙ্কটে কর ত্রাণ।
Explore গীতসংহিতা 143:11
5
গীতসংহিতা 143:1
হে প্রভু পরমেশ্বর, আমার প্রার্থনা শোন, সত্যনিষ্ঠ তুমি, কর্ণপাত কর আমার আবেদনে, উত্তর দাও আমায় তুমি ধর্মময়।
Explore গীতসংহিতা 143:1
6
গীতসংহিতা 143:7
হে প্রভু পরমেশ্বর, উত্তর দাও আমায় করো না বিলম্ব, নিঃশেষিত উদ্যম আমার, আড়াল করো না তোমার শ্রীমুখ আমার কাছে, তাহলে আমার দশা হবে মৃতলোকবাসীদের মত।
Explore গীতসংহিতা 143:7
7
গীতসংহিতা 143:5
অতীতের দিনগুলি স্মরণ করি আমি, ধ্যান করি আমি তোমার সকল কীর্তি তোমার সৃষ্টির রহস্যে অভিভূত আমি।
Explore গীতসংহিতা 143:5