YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 142

142
নিঃসঙ্গ ভক্তের প্রার্থনা
গীতি কবিতা। দাউদের ভজন#১ শমু 22:1; 24:3
গুহায় অবস্থান কালে দাউদের প্রার্থনা
1আমি উচ্চস্বরে আর্তকণ্ঠে প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য ভিক্ষা করি,
তাঁর কাছে জানাই কাতর মিনতি।
2তাঁর কাছে আমি উজাড় করে দিই আমার সমস্ত অভিযোগ,
জানাই আমার সঙ্কটের কথা।
3হতাশায় আমি যখন হয়ে পড়ি অবসন্ন,
তুমিই তখন লক্ষ্য রাখ আমার পদক্ষেপের প্রতি,
আমার চলার পথে শত্রুরা গোপনে পেতেছে ফাঁদ।
4যখন আমি চেয়ে দেখি আমার চারিধারে,
দেখি কেউ নেই পাশে আমার যে সাহায্য করে আমায়।
আমার নেই কােন আশ্রয় আমায় মমতা করে এমন কেউ নেই আমার।
5হে প্রভু পরমেশ্বর, তোমারই কাছে আমি কাঁদি আমি বলি,
তুমিই আমার আশ্রয় ইহলোকে তুমিই সম্বল আমার।
6কর্ণপাত কর আমার ক্রন্দনে,
আমি অতি দীনহীন। যারা নির্যাতন করে আমায়,
তাদের হাত থেকে আমায় কর উদ্ধার,
তারা শক্তিমান আমার চেয়ে।
7কারাগার থেকে মুক্ত কর আমায়,
যেন তোমার নামের প্রশস্তি করতে পারি। যেদিন তুমি করবে আমায় পুরস্কৃত,
ধার্মিকেরা সেদিন ঘিরে থাকবে আমার চারিদিকে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 142