ইশাইয়া 62
62
জেরুজালেমের নতুন নাম
1আমি সিয়োনের পক্ষে আছি তাই চুপ করে থাকব না, জেরুজালেমের পক্ষে আছি তাই বসে থাকব না, যে পর্যন্ত না তার সততা ভোরের উজ্জ্বলতার মত আর তার উদ্ধার জ্বলন্ত মশালের মত হয়ে দেখা দেয়। 2হে জেরুজালেম, জাতিরা তোমার সততা আর সমস্ত বাদশাহ্রা তোমার মহিমা দেখবে। তোমাকে একটা নতুন নামে ডাকা হবে; মাবুদই সেই নাম দেবেন। 3তুমি মাবুদের হাতে একটা জাঁকজমকপূর্ণ তাজ হবে আর তোমার আল্লাহ্র হাতে হবে একটা রাজমুকুট। 4তারা আর তোমাকে “ত্যাগ করা” বলবে না কিংবা তোমার দেশের নাম “জনশূন্য” দেবে না, বরং তোমাকে “আমার প্রীতির পাত্রী” বলা হবে, আর তোমার দেশকে “বিবাহিতা” বলা হবে, কারণ মাবুদ তোমাকে নিয়ে খুশী হবেন আর তোমার দেশের বিয়ে হবে। 5একজন যুবক যেমন একজন অবিবাহিতা মেয়েকে বিয়ে করে তেমনি তোমার লোকেরা তোমাকে বিয়ে করবে; বর যেমন কনেকে নিয়ে আনন্দ করে তেমনি তোমার আল্লাহ্ও তোমাকে নিয়ে আনন্দ করবেন।
6-7হে জেরুজালেম, আমি তোমার দেয়ালের উপর পাহারাদার নিযুক্ত করেছি; তারা দিনে বা রাতে কখনও চুপ করে থাকবে না। ওহে পাহারাদারেরা, যে পর্যন্ত না মাবুদ জেরুজালেমকে স্থাপন করেন আর তাকে দুনিয়ার মধ্যে প্রশংসার পাত্র করে তোলেন সেই পর্যন্ত তোমরা মাবুদকে তাঁর ওয়াদার কথা মনে করিয়ে দাও; নিজেদের বিশ্রাম দিয়ো না আর তাঁকেও বিশ্রাম দিয়ো না। 8মাবুদ তাঁর ডান হাত, তাঁর শক্তিশালী হাত দিয়ে কসম খেয়ে বলেছেন, “আমি আর কখনও তোমার শস্য খাবার হিসাবে শত্রুদের দেব না এবং যে আংগুর-রসের জন্য তোমরা পরিশ্রম করেছ তা বিদেশীরা আর কখনও খাবে না। 9যারা ফসল কেটে জড়ো করবে তারাই সেই ফসল খাবে আর মাবুদের প্রশংসা করবে। যারা আংগুর জড়ো করবে তারা আমার পবিত্র জায়গার উঠানে তার রস খাবে।”
10তোমরা এগিয়ে যাও, দরজার মধ্য দিয়ে এগিয়ে যাও, লোকদের জন্য পথ প্রস্তুত কর। তোমরা রাজপথ তৈরী কর, তৈরী কর। সব পাথর সরিয়ে দাও; জাতিদের জন্য একটা নিশান তোল। 11মাবুদ দুনিয়ার শেষ সীমা পর্যন্ত ঘোষণা করছেন, “সিয়োন্তকন্যাকে বল, ‘দেখ, তোমার উদ্ধারকর্তা আসছেন। দেখ, তিনি যে পুরস্কার পেয়েছেন তা তাঁর সংগেই আছে; তাঁর পাওনা তাঁর কাছেই আছে।’ ” 12তার লোকদের বলা হবে, “পবিত্র বান্দা, অর্থাৎ মাবুদের মুক্ত করা লোক।” হে জেরুজালেম, তোমাকে বলা হবে, “খুঁজে পাওয়া শহর, অর্র্থাৎ ফিরিয়ে আনা শহর।”
Currently Selected:
ইশাইয়া 62: MBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006