ইশাইয়া 61
61
আল্লাহ্র রহমত দেখাবার সময়
1আল্লাহ্ মালিকের রূহ্ আমার উপর আছেন, কারণ তিনিই আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরীবদের কাছে সুসংবাদ তবলিগ করি। তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আমি লোকদের ভাংগা মন জোড়া দিতে পারি এবং বন্দীদের কাছে স্বাধীনতা আর কয়েদীদের কাছে মুক্তি ঘোষণা করতে পারি; 2যাতে আমি মাবুদের রহমত দেখাবার সময়ের কথা আর আমাদের আল্লাহ্র প্রতিশোধের দিনের কথা ঘোষণা করতে পারি এবং যারা শোক করছে তাদের সান্ত্বনা দিতে পারি; 3যাতে সিয়োনে যারা শোক করছে তাদের মাথার উপর আমি ছাইয়ের বদলে সৌন্দর্যের তাজ দিতে পারি; যাতে আমি শোকের বদলে আনন্দের তেল আর হতাশার বদলে প্রশংসার পোশাক দিতে পারি। তাদের বলা হবে সততার এলোন গাছ; মাবুদ তা লাগিয়েছেন যেন তাদের মধ্য দিয়ে তাঁর গৌরব প্রকাশ পায়।
4তারা পুরানো দিনের ধ্বংস হওয়া স্থানগুলো আবার গাঁথবে ও মেরামত করবে। যে সব শহরগুলো বংশের পর বংশ ধরে ধ্বংস হয়ে ছিল সেগুলো তারা আবার নতুন করে গড়বে। 5অন্য জাতির লোকেরা এসে তোমাদের ভেড়ার পাল চরাবে; বিদেশীরা তোমাদের শস্য ক্ষেত ও আংগুর ক্ষেতে কাজ করবে। 6তোমাদের বলা হবে মাবুদের ইমাম; তোমাদের নাম হবে আমাদের আল্লাহ্র খেদমতকারী। তোমরা জাতিদের ধন-সম্পদ ভোগ করবে আর তাদের ধন দিয়ে গর্ব করবে। 7আমার বান্দারা লজ্জার বদলে সম্পত্তির দুই গুণ ভাগ পাবে, আর অসম্মানের বদলে তারা তাদের সম্পত্তিতে আনন্দ করবে। তাদের দেশে তারা দুই গুণ ভাগ পাবে আর তাদের চিরস্থায়ী আনন্দ হবে। 8মাবুদ বলছেন, “আমি ন্যায়বিচার ভালবাসি আর ডাকাতি ও অন্যায় ঘৃণা করি। আমার বিশ্বস্ততায় আমি তাদের পুরস্কার দেব আর তাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব। 9জাতিদের মধ্যে তাদের বংশধরেরা আর লোকদের মধ্যে তাদের সন্তানেরা নাম-করা হবে। যারা তাদের দেখবে তারা সবাই বুঝতে পারবে যে, এরা সেই জাতি যাদের মাবুদ দোয়া করেছেন।”
10আমি মাবুদকে নিয়ে খুব খুশী হব; আমার প্রাণ আমার আল্লাহ্কে নিয়ে আনন্দ করবে, কারণ বর যেমন নিজের মাথায় পাগড়ী পরে আর কনে নিজেকে অলংকার দিয়ে সাজায় তেমনি করে তিনি আমাকে উদ্ধারের কাপড় পরিয়েছেন আর সততার পোশাকে সাজিয়েছেন। 11মাটিতে যেমন চারা গজায় আর বাগানে বীজ থেকে গাছ গজায় তেমনি করে আল্লাহ্ মালিক সমস্ত জাতির সামনে সততা ও প্রশংসার চারা গজাবেন।
Currently Selected:
ইশাইয়া 61: MBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006