1
ইশাইয়া 62:4
Kitabul Mukkadas
MBCL
তারা আর তোমাকে “ত্যাগ করা” বলবে না কিংবা তোমার দেশের নাম “জনশূন্য” দেবে না, বরং তোমাকে “আমার প্রীতির পাত্রী” বলা হবে, আর তোমার দেশকে “বিবাহিতা” বলা হবে, কারণ মাবুদ তোমাকে নিয়ে খুশী হবেন আর তোমার দেশের বিয়ে হবে।
Compare
Explore ইশাইয়া 62:4
2
ইশাইয়া 62:6-7-6-7
হে জেরুজালেম, আমি তোমার দেয়ালের উপর পাহারাদার নিযুক্ত করেছি; তারা দিনে বা রাতে কখনও চুপ করে থাকবে না। ওহে পাহারাদারেরা, যে পর্যন্ত না মাবুদ জেরুজালেমকে স্থাপন করেন আর তাকে দুনিয়ার মধ্যে প্রশংসার পাত্র করে তোলেন সেই পর্যন্ত তোমরা মাবুদকে তাঁর ওয়াদার কথা মনে করিয়ে দাও; নিজেদের বিশ্রাম দিয়ো না আর তাঁকেও বিশ্রাম দিয়ো না।
Explore ইশাইয়া 62:6-7-6-7
3
ইশাইয়া 62:3
তুমি মাবুদের হাতে একটা জাঁকজমকপূর্ণ তাজ হবে আর তোমার আল্লাহ্র হাতে হবে একটা রাজমুকুট।
Explore ইশাইয়া 62:3
4
ইশাইয়া 62:5
একজন যুবক যেমন একজন অবিবাহিতা মেয়েকে বিয়ে করে তেমনি তোমার লোকেরা তোমাকে বিয়ে করবে; বর যেমন কনেকে নিয়ে আনন্দ করে তেমনি তোমার আল্লাহ্ও তোমাকে নিয়ে আনন্দ করবেন।
Explore ইশাইয়া 62:5