YouVersion Logo
Search Icon

ইশাইয়া 57

57
1সৎ লোকেরা যে ধ্বংস হয়ে যাচ্ছে তার দিকে কেউ মনোযোগ দেয় না। আল্লাহ্‌ভক্ত লোকদের নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে, খারাপের হাত থেকে রক্ষা করবার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে। 2যারা ঠিক পথে চলে তারা শান্তি পাবে; তারা মৃত্যুর মধ্য দিয়ে বিশ্রাম পাবে।
3মাবুদ বলছেন, “হে জাদুকারিণীর ছেলেরা, জেনাকারী ও বেশ্যার সন্তানেরা, তোমরা এখানে এস। 4তোমরা কাকে ঠাট্টা করছ? কাকে তোমরা মুখ ভেংগা"ছ ও জিভ্‌ দেখা"ছ? তোমরা কি অন্যায়কারীদের বংশ ও মিথ্যাবাদীদের সন্তান নও? 5তোমরা তো এলোন গাছগুলোর মধ্যে, ডালপালা ছড়ানো প্রত্যেকটা সবুজ গাছের নীচে কামনায় জ্বলে ওঠো; তোমরা উপত্যকায় উপত্যকায় আর পাহাড়ের ফাটলে ফাটলে তোমাদের ছেলেমেয়েদের বলি দিয়ে থাক।
6“হে ইসরাইল, তুমি উপত্যকার সমান পাথরগুলোই পূজা করে থাক; ওরা, ওরাই তোমার সম্পত্তি। জ্বী, ওদের কাছেই তুমি ঢালন-কোরবানী ঢেলে দিয়েছ আর শস্য-কোরবানী করেছ। এই সব ব্যাপার দেখে কি আমি চুপ করে থাকব? 7তুমি উঁচু পাহাড়ের উপরে তোমার বিছানা পেতেছ, আর তোমার কোরবানীর জন্য তুমি সেখানে উঠে গিয়েছ। 8তোমার ঘরের ভিতরে তুমি তোমার পূজার জিনিস রেখেছ। আমাকে ত্যাগ করে অন্যদের পেয়ে তুমি কাপড় খুলে খাটে উঠেছ, আর নিজের বিছানা বড় করে তাদের সংগেই থাকবার চুক্তি করেছ; তুমি তাদের সংগে থাকতে ভালবেসেছ ও তাদের উলংগতা দেখেছ। 9তুমি জলপাইয়ের তেল মেখে বাদশাহ্‌র কাছে গিয়েছ আর প্রচুর পরিমাণে খোশবু ব্যবহার করেছ। তোমার দূতদের তুমি দূর দেশে পাঠিয়েছ, এমন কি, কবর পর্যন্তও পাঠিয়েছ। 10তোমার এই সব যাওয়া-আসার ফলে তুমি ক্লান্ত হয়ে পড়েছ, তবুও ‘আশা নেই,’ এই কথা বল নি। কিন্তু তুমি পূজা করে নতুন শক্তি পেয়েছ, কাজেই তুমি দুর্বল হয়ে পড় নি।
11“কাকে তুমি এত ভয় করেছ যার জন্য তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছ, আমাকে ভুলে গেছ আর আমার প্রতি অমনোযোগী হয়েছ? আমি অনেক দিন ধরে চুপ করে আছি, সেইজন্যই কি তুমি আমাকে ভয় কর না? 12তোমার সততা ও তোমার কাজ যে কি তা আমি প্রকাশ করব; সেগুলো তো তোমার কোন উপকারে আসবে না। 13সাহায্যের জন্য যখন তুমি কাঁদবে তখন তোমার জড়ো করা মূর্তিগুলোই তোমাকে রক্ষা করুক। বাতাস তাদের সকলকে বয়ে নিয়ে যাবে; সামান্য একটা নিঃশ্বাস তাদের উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু যে লোক আমার আশ্রয় নেয় সে দেশের এবং আমার পবিত্র পাহাড়ের অধিকার পাবে।”
14মাবুদ বলবেন, “রাস্তা তৈরী কর, তৈরী কর, তা প্রস্তুত কর। আমার বান্দাদের সামনে থেকে সমস্ত বাধা সরিয়ে ফেল।”
15যিনি মহান ও গৌরবে পূর্ণ, যিনি চিরকাল জীবিত, যাঁর নাম পবিত্র, তিনি বলছেন, “আমি উঁচু ও পবিত্র জায়গায় বাস করি, কিন্তু যার মন নম্র, যার মন ভেংগে চুরমার হয়েছে আমি তার সংগেও বাস করি যাতে নম্রদের ও মন ভেংগে চুরমার হওয়া লোকদের দিলকে আমি নতুন করে তুলতে পারি। 16আমি চিরকালের জন্য মানুষকে দোষী করব না কিংবা আমার রাগ সব সময় তাদের উপর থাকবে না। যদি থাকে তাহলে মানুষ, যে মানুষকে আমি তৈরী করেছি তারা তো আমার সামনে শেষ হয়ে যাবে। 17তাদের লোভের জন্য আমি রাগে জ্বলে উঠেছিলাম, আর তাদের শাস্তি দিয়ে রাগে আমার মুখ ফিরিয়ে নিয়েছিলাম; তবুও তারা তাদের ইচ্ছামত পথে চলতে লাগল। 18আমি মানুষের সব ব্যবহার দেখেছি, তবুও আমি তাদের সুস্থ করব। আমি তাদের পরিচালনা করব এবং যারা শোক করে তাদের সান্ত্বনা দান করব। 19তাতে তারা বলবে, ‘কাছের ও দূরের সকলের ভাল হোক।’ আমি মাবুদ বলছি যে, আমি তাদের সুস্থ করব।”
20কিন্তু দুষ্টেরা দুলতে থাকা সমুদ্রের মত যার ঢেউ পাঁক ও কাদা উপরে উঠায়। 21আমার আল্লাহ্‌ বলছেন, “দুষ্টদের কোন শান্তি নেই।”

Currently Selected:

ইশাইয়া 57: MBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in