YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 99

99
জবুর
1মাবুদ রাজত্ব করেন, জাতিরা কাঁপছে;
তিনি কারুবীদ্বয়ে আসীন, দুনিয়া টলছে।
2মাবুদ সিয়োনে মহান,
তিনি সমস্ত জাতির উপরে উন্নত।
3তারা তোমার মহৎ ও ভক্তিপূর্ণ ভয় জাগানো নামের প্রশংসা-গজল করুক;
তিনি পবিত্র।
4বাদশাহ্‌ শক্তিধর, তিনি বিচার ভালবাসেন;
তুমি ন্যায়বিধি অটল করেছ,
তুমি ইয়াকুবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করেছ।
5তোমরা আমাদের আল্লাহ্‌ মাবুদের প্রতিষ্ঠা কর,
তাঁর পাদপীঠের অভিমুখে সেজ্‌দা কর;
তিনি পবিত্র।
6তাঁর ইমামদের মধ্যবর্তী মূসা ও হারুন,
যাঁরা তাঁর নামে ডাকেন, তাঁদের মধ্যবর্তী শামুয়েল;
তাঁরা মাবুদকে ডাকতেন এবং তিনি উত্তর দিতেন।
7তিনি মেঘস্তম্ভে থেকে তাঁদের কাছে কথা বলতেন;
তাঁরা তাঁর সমস্ত নির্দেশ ও তাঁর দেওয়া বিধি পালন করতেন।
8হে মাবুদ, আমাদের আল্লাহ্‌, তুমিই তাঁদেরকে উত্তর দিয়েছিলে,
তুমি তাঁদের পক্ষে ক্ষমাশীল আল্লাহ্‌ হয়েছিলে,
তবুও তাঁদের কাজের প্রতিফল দিয়েছিলে।
9তোমরা আমাদের আল্লাহ্‌ মাবুদের উচ্চপ্রশংসা কর,
তাঁর পবিত্র পর্বতের অভিমুখে সেজ্‌দা কর;
কেননা আমাদের আল্লাহ্‌ মাবুদ পবিত্র।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for জবুর শরীফ 99