জবুর শরীফ 98
98
জবুর
কাওয়ালী।
1তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও,
কেননা তিনি অনেক অলৌকিক কাজ করেছেন;
তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু তাঁর পক্ষে বিজয় সাধন করেছে।
2মাবুদ তাঁর বিজয়ের কথা জানিয়েছেন,
তিনি জাতিদের দৃষ্টিগোচরে তাঁর ধর্মশীলতা প্রকাশ করেছেন।
3তিনি ইসরাইল-কুলের পক্ষে তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা স্মরণ করেছেন;
দুনিয়ার সমস্ত প্রান্ত আমাদের আল্লাহ্র বিজয় দেখেছে।
4সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে জয়ধ্বনি কর;
উচ্চধ্বনি কর, আনন্দগান কর, প্রশংসা গাও।
5গান কর মাবুদের উদ্দেশে বীণা সহকারে,
বীণা সহকারে ও গানের রবে।
6তূরী ও ভেরিবাদ্য সহকারে
বাদশাহ্ মাবুদের সম্মুখে জয়ধ্বনি কর।
7সমুদ্র ও তার মধ্যেকার সকলই গর্জন করুক,
দুনিয়া ও দুনিয়াবাসীরাও করুক;
8নদ নদীরা করতালি দিক;,
পর্বতমালা একসঙ্গে আনন্দগান করুক;
9মাবুদের সাক্ষাতেই করুক,
কেননা তিনি দুনিয়ার বিচার করতে আসছেন;
তিনি ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন,
ও ন্যায়ে জাতিদের বিচার করবেন।
Currently Selected:
জবুর শরীফ 98: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013