YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 100

100
জবুর
শুকরিয়া-কাওয়ালী
1সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে জয়ধ্বনি কর;
2সানন্দে মাবুদের সেবা কর;
আনন্দগানসহ তাঁর সম্মুখে এসো।
3তোমরা জেনো, মাবুদই আল্লাহ্‌,
তিনিই আমাদের নির্মাণ করেছেন, আমরা তাঁরই;
আমরা তাঁর লোক ও তাঁর চারণভূমির মেষ।
4তোমরা প্রশংসা-গজল সহকারে তাঁর দ্বারে প্রবেশ কর,
প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ কর;
তাঁর শুকরিয়া কর, তাঁর নামের প্রশংসা কর।
5কেননা মাবুদ মঙ্গলময়;
তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী;
তাঁর বিশ্বস্ততা পুরুষানুক্রমে স্থায়ী।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for জবুর শরীফ 100