জবুর শরীফ 97
97
জবুর
1মাবুদ রাজত্ব করেন! দুনিয়া উল্লসিত হোক,
দ্বীপগুলো আনন্দ করুক;
2মেঘ ও অন্ধকার তাঁর চারদিকে বিদ্যমান,
ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তিমূল।
3আগুন তাঁর অগ্রভাগ্রে গমন করে,
চারদিকে তাঁর দুশমনদেরকে পুড়িয়ে ফেলে।
4তাঁর বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো;
দুনিয়া তা দেখলো, কেঁপে উঠলো।
5পর্বতগুলো মোমের মত গলে গেল,
মাবুদের সাক্ষাতে, সমস্ত দুনিয়ার প্রভুর সাক্ষাতে।
6বেহেশত তাঁর ধর্মশীলতা তবলিগ করেছে,
এবং সমস্ত জাতি তাঁর গৌরব দেখেছে ।
7লজ্জিত হোক সেই সকলে,
যারা খোদাই-করা মূর্তির সেবা করে,
যারা মূল্যহীন মূর্তির গর্ব করে;
হে দেবতারা! সকলে তাঁকে সেজ্দা কর।
8সিয়োন শুনে আনন্দিত হল,
এহুদার কন্যারা উল্লসিত হল,
হে মাবুদ, তোমার বিচারগুলোর জন্য।
9কেননা, হে মাবুদ, তুসি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান,
তুমি সমস্ত দেবতা থেকে অতিশয় উন্নত।
10মাবুদের তাদের মহব্বত করেন যারা নাফরমানীকে ঘৃণা করে;
তিনি তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন,
দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।
11আলো বর্ষণ করা হয়েছে ধার্মিকের জন্য,
আর সরলচিত্তদের জন্য আনন্দ।
12হে ধার্মিকেরা, মাবুদে আনন্দ কর,
তাঁর পবিত্র নামের শুকরিয়া কর।
Currently Selected:
জবুর শরীফ 97: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013