YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 82

82
জবুর
আসফের কাওয়ালী।
1আল্লাহ্‌ বেহেশতী সভায় তাঁর স্থান গ্রহণ করেছেন,
তিনি দেবতাদের মধ্যে বিচার করেন।
2তোমরা কতকাল অন্যায় বিচার করবে,
ও দুষ্টলোকদের পক্ষপাতিত্ব করবে?
[সেলা।]
3দীনহীন ও এতিম লোকদের বিচার কর;
দুঃখী ও নিপীড়িতদের প্রতি মত ব্যবহার কর।
4দীনহীন ও দরিদ্রকে নিস্তার কর;
দুষ্ট লোকদের হাত থেকে তাদেরকে উদ্ধার কর।
5ওরা জানে না, বোঝে না, ওরা অন্ধকারে বিচরণ করে;
দুনিয়ার সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হচ্ছে।
6আমিই বলেছি, তোমরা দেবতা,
তোমরা সকলে সর্বশক্তিমানের সন্তান;
7কিন্তু তোমরা মানুষের মত মরবে,
অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।
8হে আল্লাহ্‌, উঠ, দুনিয়ার বিচার কর;
কারণ তুমিই সব জাতিকে অধিকার করবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 82