YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 81

81
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, গিত্তীৎ। আসফের।
1তোমরা আমাদের বলস্বরূপ আল্লাহ্‌র উদ্দেশে আনন্দধ্বনি কর,
ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে জয়ধ্বনি কর।
2শুরু কর কাওয়ালী, বাজাও তম্বুরা
বাজাও নেবল সহকারে মনোহর বীণা।
3বাজাও তূরী অমাবস্যায়, বাজাও পূর্ণিমায়,
আমাদের উৎসব দিনে।
4কেননা তা ইসরাইলের বিধি,
ইয়াকুবের আল্লাহ্‌র শাসন।
5তিনি ইউসুফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করলেন,
যখন তিনি মিসর দেশের বিরুদ্ধে বের হন;
আমি একটি বাণী শুনলাম, যা জানতাম না।
6‘আমি ওর স্কন্ধকে ভারমুক্ত করলাম,
ওর হাত ঝুড়ি থেকে নিষ্কৃতি পেল।
7তুমি সঙ্কটে ডাকলে আমি তোমাকে উদ্ধার করলাম;
আমি বজ্রের অন্তরালে তোমাকে উত্তর দিলাম,
মরীবার পানির কাছে তোমার পরীক্ষা করলাম। [সেলা।]
8হে আমার লোকবৃন্দ, শোন, আমি তোমার কাছে সাক্ষ্য দেব;
হে ইসরাইল, তুমি যদি আমার কথা শোন!
9তোমার মধ্যে বিদেশী কোন দেবতা থাকবে না।
তুমি কোন বিজাতীয় দেবতার কাছে সেজ্‌দা করবে না।
10আমিই মাবুদ তোমার আল্লাহ্‌,
আমি তোমাকে মিসর দেশ থেকে উঠিয়ে এনেছি,
তোমার মুখ খুলে হ্যাঁ কর, আমি তা পূর্ণ করবো।
11কিন্তু আমার লোকেরা আমার কথা শুনলো না,
ইসরাইল আমাকে চাইল না।
12তাই আমি তাদেরকে তাদের হৃদয়ের কঠিনতায় ছেড়ে দিলাম;
তারা নিজেদের মন্ত্রণায় চললো।
13আহা, যদি আমার লোকেরা আমার কথা শুনতো,
যদি ইসরাইল আমার পথে চলতো!
14তা হলে আমি তাদের দুশমনদেরকে ত্বরায় দমন করবো,
তাদের বিপক্ষদের প্রতিকূলে নিজের হাত ফিরাব।
15মাবুদের বিদ্বেষীরা তাঁর কর্তৃত্ব স্বীকার করবে;
কিন্তু এদের শাস্তি চিরকাল থাকবে।
16তিনি এদেরকে উৎকৃষ্ট গম ভোজন করাবেন;
আমি শৈলস্থ মধু দ্বারা তোমাকে তৃপ্ত করব।’

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for জবুর শরীফ 81