জবুর শরীফ 76
76
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। আসফের কাওয়ালী। গজল।
1আল্লাহ্ এহুদার মধ্যে পরিচিত,
ইসরাইলের মধ্যে তাঁর নাম মহৎ।
2আর শালেমে তাঁর আবাস,
সিয়োনে তাঁর বাসস্থান রয়েছে।
3সেখানে তিনি ধনুকের জ্বলন্ত সমস্ত তীর,
ঢাল, তলোয়ার ও সমস্ত যুদ্ধাস্ত্র ধ্বংস করেছেন। [সেলা।]
4মৃগয়ার পর্বতমালা থেকে তুমি তেজোময় ও মহিমান্বিত।
5সাহসী যোদ্ধাদের লুট করা হয়েছে ও তারা ঘুমে ঢলে পড়েছে,
কোন বীর তার হাত তুলতে পারে নি।
6হে ইয়াকুবের আল্লাহ্,
তোমার ধমক খেয়ে রথ ও ঘোড়া গভীর ঘুমে ঢলে পড়েছে।
7তুমি, তুমিই ভয়াবহ;
তুমি একবার ক্রুদ্ধ হলে কে তোমার সাক্ষাতে দাঁড়াবে?
8তুমি বেহেশত থেকে বিচারাজ্ঞা শুনালে,
দুনিয়া ভয় পেল, নিস্তব্ধ হল,
9যখন আল্লাহ্ উঠলেন বিচার করার জন্য,
দুনিয়ার অত্যাচারিত লোকদের উদ্ধার করার জন্য। [সেলা।]
10অবশ্য, মানুষের ক্রোধ তোমার প্রশংসা করবে;
তুমি ক্রোধের অবশেষ দ্বারা তোমার চারপাশ বাঁধবে।
11তোমাদের আল্লাহ্ মাবুদের কাছে শপথ কর ও তা পূর্ণ কর;
তাঁর চারদিকের সকলে সেই ভয়াবহের কাছে উপঢৌকন আনয়ন করুক।
12তিনি শাসনকর্তাদের সাহস খর্ব করেন;
দুনিয়ার বাদশাহ্দের পক্ষে তিনি ভয়াবহ।
Currently Selected:
জবুর শরীফ 76: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013