YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 75

75
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করো না। আসফের কাওয়ালী। গজল।
1হে আল্লাহ্‌, আমরা তোমার শুকরিয়া করছি, শুকরিয়া করছি,
কেননা তোমার নাম নিকটবর্তী;
লোকে তোমার অলৌকিক সমস্ত কাজ বর্ণনা করে।
2“আমি যখন নিরূপিত সময় উপস্থিত করবো,
তখন আমিই ন্যায্য বিচার করবো।
3দুনিয়া ও অধিবাসীরা বিলীন হচ্ছে;
আমি তার সমস্ত স্তম্ভ স্থাপন করেছি।
[সেলা।]
4আমি গর্বিত লোকদের বললাম, গর্ব করো না;
দুষ্ট লোকদের বললাম, শিং উঁচু কোরো না।
5তোমাদের শিং উঁচুতে তুলো না;
অবাধ্য হয়ে কথা বলো না।”
6কেননা উদয় স্থান থেকে, বা পশ্চিম থেকে,
অথবা দক্ষিণ থেকে উন্নতিলাভ হয়, এমন নয়।
7কিন্তু আল্লাহ্‌ই বিচারকর্তা;
তিনি কাউকে নত, কাউকে বা উন্নত করেন।
8কেননা মাবুদের হাতে একটি পানপাত্র আছে,
তার আঙ্গুর-রস মেতে উঠেছে,
তা মিশানো সুরায় পরিপূর্ণ, আর তিনি তা থেকে ঢালেন,
দুনিয়ার দুষ্ট সকলে তার তলানি পর্যন্ত চেটে খাবে।
9কিন্তু আমি চিরকাল তবলিগ করবো,
ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে গজল গাইব।
10আর আমি দুষ্টদের সমস্ত শিং কেটে ফেলবো,
কিন্তু ধার্মিকদের শিং উন্নত হবে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for জবুর শরীফ 75