YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 72

72
জবুর
বাদশাহ্‌ সোলায়মানের।
1হে আল্লাহ্‌, তুমি বাদশাহ্‌কে তোমার শাসন,
রাজপুত্রকে তোমার ধর্মশীলতা প্রদান কর।
2তিনি ধার্মিকতায় তোমার লোকদের,
ন্যায়ে তোমার দুঃখীদের বিচার করবেন।
3পর্বতমালা ও উপপর্বতমালা ধার্মিকতা দ্বারা
লোকদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হবে।
4তিনি দুঃখী লোকদের বিচার করবেন,
তিনি দরিদ্রের সন্তানদেরকে উদ্ধার করবেন,
কিন্তু জুলুমবাজকে চূর্ণ করবেন।
5যতদিন সূর্য থাকবে, লোকে তোমাকে ভয় করবে,
যতদিন চন্দ্র থাকবে, পুরুষানুক্রমেই করবে।
6তৃণভূমির উপরে বর্ষার মত তিনি নেমে আসবেন,
সেই বৃষ্টিধারার মত যা ভূমিকে জলসিক্ত করে।
7তাঁর সময়ে ধার্মিক লোক প্রফুল্ল হবে,
চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত প্রচুর শান্তি হবে।
8তিনি এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত,
ঐ নদী থেকে দুনিয়ার প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করবেন।
9তাঁর সম্মুখে মরু-নিবাসীরা নত হবে,
তাঁর দুশমনেরা ধুলা চাটবে।
10তর্শীশ ও দ্বীপগুলোর বাদশাহ্‌রা নৈবেদ্য আনবেন;
সবা ও সবা দেশের বাদশাহ্‌রা উপহার দেবেন।
11হ্যাঁ, সমস্ত বাদশাহ্‌ তাঁর কাছে মাথা নত করবেন;
সমস্ত জাতি তাঁর গোলাম হবে।
12কেননা তিনি আর্তনাদকারী দরিদ্রকে,
এবং দুঃখী ও অসহায়কে উদ্ধার করবেন।
13তিনি দীনহীন ও দরিদ্রের প্রতি রহম করবেন,
তিনি দরিদ্রদের প্রাণ নিস্তার করবেন।
14তিনি চাতুরী ও দৌরাত্ম্য থেকে তাদের প্রাণ মুক্ত করবেন,
তাঁর দৃষ্টিতে তাদের রক্ত বহুমূল্য হবে;
15আর তারা জীবিত থাকবে ও তাঁকে সাবা দেশের সোনা দান করা যাবে,
লোকে তাঁর জন্য নিরন্তর মুনাজাত করবে, সমস্ত দিন তাঁর শুকরিয়া করবে।
16দেশের মধ্যে পর্বত-শিখরে প্রচুর শস্য হবে,
তার ফল লেবাননের বনের মত দোলায়মান হবে;
এবং নগরবাসীরা ভূমির ঘাসের মত প্রফুল্ল হবে।
17তাঁর নাম অনন্তকাল পর্যন্ত স্থায়ী হবে;
সূর্যের স্থিতি পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে;
মানুষেরা তাঁতে দোয়া পাবে;
সমস্ত জাতি তাঁকে সুখী বলবে।
18মাবুদ আল্লাহ্‌ ধন্য হোন, যিনি ইসরাইলের আল্লাহ্‌;
কেবল তিনিই অলৌকিক কাজ করেন।
19তাঁর গৌরবান্বিত নাম অনন্তকাল ধরে ধন্য হোন;
তাঁর গৌরবে সমস্ত দুনিয়া পরিপূর্ণ হোক।
আমিন, আমিন।
20ইয়াসির পুত্র দাউদের সমস্ত মুনাজাত সমাপ্ত।
তৃতীয় খণ্ড (জবুর 73-89)
 

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 72