জবুর শরীফ 115
115
জবুর
1হে মাবুদ, আমাদের নয়, আমাদের নয়,
কিন্তু তোমারই নাম গৌরবান্বিত কর,
তোমার অটল মহব্বতের অনুরোধে, তোমার বিশ্বস্ততার অনুরোধে।
2জাতিরা কেন বলবে, ‘কোথায় ওদের আল্লাহ্?’
3আমাদের আল্লাহ্ তো বেহেশতে থাকেন;
তিনি যা ইচ্ছা করেছেন, তা-ই করেছেন।
4ওদের সমস্ত মূর্তি রূপা ও সোনা,
মানুষের হাতের কাজ।
5মুখ থাকতেও তারা কথা বলে না;
চোখ থাকতেও দেখতে পায় না;
6কান থাকতেও শুনতে পায় না;
নাক থাকতেও ঘ্রাণ নিতে পারে না;
7হাত থাকতেও স্পর্শ করতে পারে না;
পা থাকতেও চলতে পারে না;
তারা কণ্ঠ দিয়ে কোন আওয়াজ করতে পারে না।
8যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা,
আর যে কেউ সেসব জিনিসের উপর নির্ভর করে।
9হে ইসরাইল, তুমি মাবুদের উপরই নির্ভর কর;
‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’
10হারুনের কুল, তোমরা মাবুদের উপরই নির্ভর কর;
‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’
11মাবুদের ভয়কারীরা, মাবুদের উপর নির্ভর কর;
‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’
12মাবুদ আমাদের মনে রেখেছেন;
তিনি দোয়া করবেন, ইসরাইলের কুলকে দোয়া করবেন,
হারুনের কুলকে দোয়া করবেন।
13যারা মাবুদকে ভয় করে,
তিনি তাদেরকে দোয়া করবেন,
ক্ষুদ্র কি মহান সকলকেই করবেন।
14মাবুদ তোমাদের বৃদ্ধি করুন,
তোমাদের ও তোমাদের সন্তানদের বৃদ্ধি করুন।
15তোমরা মাবুদের দোয়ার পাত্র,
তিনি বেহেশতের ও দুনিয়ার নির্মাণকর্তা।
16বেহেশত মাবুদেরই বেহেশত,
কিন্তু তিনি দুনিয়া মানুষকে দিয়েছেন।
17মৃতেরা মাবুদের প্রশংসা করে না,
যারা নিস্তব্ধ স্থানে নামে, তারা কেউ করে না।
18কিন্তু আমরা মাবুদের শুকরিয়া আদায় করবো,
এখন থেকে অনন্তকাল পর্যন্ত করবো।
মাবুদের প্রশংসা হোক!
Currently Selected:
জবুর শরীফ 115: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013