YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 116

116
জবুর
1আমি মাবুদকে মহব্বত করি,
কারণ তিনি আমার স্বর ও আমার বিনতি শোনেন।
2তিনি আমার কথায় কান দিয়েছেন,
সেজন্য আমি সারা জীবন তাঁকে ডাকব।
3মৃত্যুর দড়ি আমাকে বেষ্টন করলো,
পাতালের যন্ত্রণা আমাকে পেয়ে বসলো,
আমি সঙ্কটে ও দুঃখে পড়লাম।
4তখন আমি মাবুদের নামে ডাকলাম,
আরজ করি, হে মাবুদ, আমার প্রাণ রক্ষা কর।
5মাবুদ মমতায় পূর্ণ ও ধর্মময়,
আমাদের আল্লাহ্‌ স্নেহশীল।
6মাবুদ অমায়িক লোকদেরকে রক্ষা করেন;
আমি দীনহীন হলে তিনি আমার উদ্ধার করলেন।
7হে আমার প্রাণ, তোমার বিশ্রাম-স্থানে ফিরে যাও,
কেননা মাবুদ তোমার মঙ্গল করেছেন।
8কারণ তুমি মৃত্যু থেকে আমার প্রাণ,
অশ্রু থেকে আমার চোখ,
পতন থেকে আমার চরণ উদ্ধার করেছ।
9আমি মাবুদের সাক্ষাতে যাতায়াত করবো,
জীবিতদের দেশেই করবো।
10আমার বিশ্বাস আছে, তাই কথা বলবো;
আমি নিতান্ত দুঃখার্ত ছিলাম।
11আমি উদ্বেগে বলেছিলাম, সব মানুষই মিথ্যাবাদী।
12আমি মাবুদ থেকে যেসব মঙ্গল পেয়েছি,
তার পরিবর্তে তাঁকে কি ফিরিয়ে দেব?
13আমি উদ্ধারের পানপাত্র গ্রহণ করবো,
এবং মাবুদের নামে ডাকব।
14আমি মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো;
তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো।
15মাবুদের দৃষ্টিতে তাঁর বিশ্বস্তদের মৃত্যুর মূল্য অনেক বেশি।
16আরজ করি, হে মাবুদ, আমি তোমার গোলাম;
আমি তোমার গোলাম, তোমার বাঁদীর পুত্র;
তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ।
17আমি তোমার উদ্দেশে শুকরিয়া কোরবানী উৎসর্গ করবো,
আর মাবুদের নামে ডাকব।
18মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো,
তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো;
19মাবুদের গৃহের প্রাঙ্গণে,
হে জেরুশালেম, তোমারই মধ্যে পূর্ণ করবো।
মাবুদের প্রশংসা হোক!

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in