জবুর শরীফ 114
114
জবুর
1ইসরাইল যখন বের হয়ে আসল মিসর থেকে,
ইয়াকুবের বংশ পরভাষী লোক থেকে,
2তখন এহুদা হল আল্লাহ্র পবিত্র স্থান,
ইসরাইল হল তাঁর রাজ্য।
3তা দেখে সমুদ্র পালিয়ে গেল,
জর্ডান নদীর পানি উজানে বইল।
4পর্বতমালা লাফ দিল ভেড়ার মত,
উপপর্বতগুলো লাফ দিল ভেড়ার বাচ্চার মত।
5তোমার কি হল, সমুদ্র, তুমি কেন পালালে?
জর্ডান নদী, তুমি কেন উজানে বইলে?
6পর্বতমালা, তোমরা কেন লাফ দিলে ভেড়ার মত?
উপপর্বতগুলো, তোমরা কেন লাফ দিলে ভেড়ার বাচ্চার মত?
7দুনিয়া! তুমি কেঁপে ওঠ, প্রভুর সাক্ষাতে,
ইয়াকুবের আল্লাহ্র সাক্ষাতে।
8তিনি শৈলকে পরিণত করলেন জলাশয়ে,
চকমকি প্রস্তরকে পানির ফোয়ারায়।
Currently Selected:
জবুর শরীফ 114: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013