YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 113

113
জবুর
1তোমরা মাবুদের প্রশংসা কর।
হে মাবুদের গোলামেরা, প্রশংসা কর,
মাবুদের নামের প্রশংসা কর।
2ধন্য মাবুদের নাম,
এখন থেকে অনন্তকাল পর্যন্ত।
3সূর্যের উদয়স্থান থেকে তার অস্তস্থান পর্যন্ত
মাবুদের নাম প্রশংসনীয়।
4মাবুদ সর্বজাতির উপরে অবস্থিত,
তাঁর গৌরব আসমানের উপরে উন্নত।
5কে আমাদের আল্লাহ্‌ মাবুদের মত?
তিনি ঊর্ধ্বে সমাসীন;
6তিনি অবনত হয়ে দৃষ্টিপাত করেন আসমানে ও দুনিয়াতে।
7তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন,
সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান;
8যেন তিনি তাকে বসিয়ে দেন কুলীনদের সঙ্গে,
আপন লোকদেরই কুলীনদের সঙ্গে।
9তিনি বন্ধ্যাকে গৃহিণী করেন,
নিজের পুত্রদের আনন্দময়ী মা করেন।
মাবুদের প্রশংসা হোক!

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 113