জবুর শরীফ 112
112
জবুর
1মাবুদের প্রশংসা হোক!
সুখী সেই জন, যে মাবুদকে ভয় করে,
যে তাঁর হুকুমনামায় অতিমাত্র প্রীত হয়।
2তার বংশ দুনিয়াতে বিক্রমশালী হবে;
সরল লোকের গোষ্ঠী দোয়া পাবে।
3তার বাড়িতে ধন ও ঐশ্বর্য থাকে,
তার ধার্মিকতা নিত্যস্থায়ী।
4সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়;
সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।
5যে জন কৃপা করে ও ঋণ দেয়, তার মঙ্গল হয়;
সে ন্যায়বিচারে তার সমস্ত কাজ নিষ্পন্ন করবে।
6কারণ সে কোন কালে বিচলিত হবে না;
ধার্মিক চিরকাল স্মরণে থাকবে।
7অশুভ সংবাদেও সে ভয় করবে না;
তার অন্তর স্থির, তা মাবুদের উপর নির্ভর করে।
8তার অন্তর সুস্থির, সে ভয় করে না,
শেষে সে তাঁর বিপক্ষদের পরাজয় দেখবে।
9সে বিতরণ করেছে, দরিদ্রদের দান করেছে,
তার ধার্মিকতা নিত্যস্থায়ী;
তার শৃঙ্গ গৌরবে উন্নত হবে।
10দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে;
সে দন্ত ঘর্ষণ করবে ও গলে যাবে;
দুষ্টদের অভীষ্ট বিনষ্ট হবে।
Currently Selected:
জবুর শরীফ 112: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013