জবুর শরীফ 111
111
জবুর
1মাবুদের প্রশংসা হোক!
আমি সর্বান্তঃকরণে মাবুদের শুকরিয়া করবো,
সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করবো।
2মাবুদের সমস্ত কাজ মহৎ,
তাতে যারা আনন্দিত হয় তারা সকলে তা অধ্যয়ন করে।
3তাঁর কাজ গৌরব ও মহিমাস্বরূপ,
তাঁর ধর্মশীলতা নিত্যস্থায়ী।
4তিনি নিজের আশ্চর্য সমস্ত কাজ স্মরণীয় করেছেন;
মাবুদ কৃপাময় ও স্নেহশীল।
5যারা তাঁকে ভয় করে তিনি তাদের আহার দেন;
তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণ করবেন।
6তিনি নিজের লোকদেরকে তাঁর কাজের শক্তির কথা জানিয়েছেন,
তাদেরকে জাতিদের অধিকার দান করেছেন।
7তাঁর হাতের সমস্ত কাজ সত্য ও ন্যায্য;
তাঁর সমস্ত আদেশমালা বিশ্বাসযোগ্য।
8সেগুলো অনন্তকালের জন্য স্থিরীকৃত,
বিশ্বস্ততায় ও সরলতায় প্রণীত।
9তিনি তাঁর লোকদের কাছে মুক্তিবার্তা পাঠিয়েছেন;
তিনি চিরকালের জন্য তাঁর নিয়ম স্থির করেছেন;
তাঁর নাম পবিত্র ও ভয়াবহ।
10মাবুদের ভয় প্রজ্ঞার আরম্ভ;
যে কেউ তদনুযায়ী কাজ করে, সে সুবুদ্ধি পায়;
তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।
Currently Selected:
জবুর শরীফ 111: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013