YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 108

108
জবুর
গজল। হযরত দাউদের কাওয়ালী।
1আমার অন্তর সুস্থির, হে আল্লাহ্‌, আমার অন্তর সুস্থির;
আমি কাওয়ালী গাইব, তোমার গৌরব করবো।
হে আমার দিল, জাগ্রত হও।
2জাগ্রত হও, নেবল ও বীণা;
আমি ঊষাকে জাগ্রত করবো।
3হে মাবুদ, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো,
আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব।
4কেননা তোমার অটল মহব্বত আসমানের চেয়ে মহৎ,
তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত ব্যাপ্ত।
5হে আল্লাহ্‌, আসমানের উপরে উন্নত হও;
সমস্ত দুনিয়ার উপরে তোমার গৌরব উন্নত হোক।
6তুমি ডান হাত দিয়ে বিজয় দান কর, আমাকে উত্তর দাও,
যেন তোমার প্রিয় ব্যক্তিরা উদ্ধার পায়।
7আল্লাহ্‌ তাঁর পবিত্র স্থানে প্রতিজ্ঞা করেছেন:
আমি উল্লাসের সঙ্গে শিখিম বিভাগ করবো,
ও সুক্কোতের উপত্যকা মাপব।
8গিলিয়দ আমার, মানশাও আমার;
আর আফরাহীম আমার শিরস্ত্রাণ;
এহুদা আমার বিচারদণ্ড;
9মোয়াব আমার পা ধোয়ার পাত্র;
আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা নিক্ষেপ করবো;
পলেষ্টিয়ার উপরে জয়ধ্বনি করবো।
10কে আমাকে ঐ দৃঢ় নগরে নিয়ে যাবে?
কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখিয়ে দেবে?
11হে আল্লাহ্‌, তুমি কি আমাদের ত্যাগ কর নি?
হে আল্লাহ্‌, তুমি আমাদের সৈন্যদের সঙ্গে গমন কর না।
12বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য কর;
কেননা মানুষের সাহায্য মিথ্যা।
13আল্লাহ্‌কে সঙ্গে নিয়ে আমরা বীরের কাজ করবো;
তিনিই আমাদের বিপক্ষদের পরাজিত করবেন।
 

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 108