YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 101

101
জবুর
হযরত দাউদের কাওয়ালী।
1আমি রহম ও ন্যায়বিচারের বিষয় গাইব;
হে মাবুদ, তোমারই প্রশংসা গান করবো।
2আমি বিবেচনাপূর্বক সিদ্ধপথে গমন করবো;
তুমি কবে আমার কাছে আসবে?
আমার গৃহমধ্যে আমি হৃদয়ের সিদ্ধতায় চলবো।
3আমি কোন জঘন্য পদার্থ চোখের সামনে রাখবো না,
আমি বিপথগামীদের কাজ ঘৃণা করি,
তা আমাতে লিপ্ত হবে না।
4কুটিল অন্তঃকরণ আমা থেকে দূরে থাকবে;
নাফরমানীর সঙ্গে আমার পরিচয় হবে না।
5যে জন গোপনে প্রতিবেশীর অপবাদ দেয়,
তাকে আমি উচ্ছেদ করবো;
যার অহংকারী দৃষ্টি ও গর্বিত হৃদয়, তাকে সহ্য করবো না।
6দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকবে;
তারা আমার সঙ্গে বাস করবে;
যে সিদ্ধ পথে চলে, সেই আমার পরিচারক হবে;
7প্রতারণাকারী আমার গৃহমধ্যে বাস করবে না;
মিথ্যাবাদী আমার চোখের সামনে স্থির থাকবে না।
8প্রতি প্রভাতে আমি দেশস্থ সকল দুষ্টকে বিনষ্ট করবো;
যেন সমস্ত দুর্বৃত্তকে মাবুদের নগর থেকে উচ্ছিন্ন করি।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for জবুর শরীফ 101