গম্ উপদেজ্ 30
30
আগূরোর কধা
1গোজেনর দিয়্যে কধা যাকির পুয়ো আগূরে ইথীয়েল ইদু,
অয়, ইথীয়েল আর উকল ইদু কোইয়্যে।
2ঘেচ্চেক্গুরি মুই মানুচ্ অলেয়ো মঅ বুদ্ধিগান য়েমান ধোক্ক্যেন্;
মান্জ্যর যে বিচের বুদ্ধিগান আঘে সিয়েন্অ মর্ নেই।
3মুই জ্ঞান ন-পাং;
পবিত্র গোজেন পৌইদ্যেনে মর্ কনঅ জ্ঞান নেই।
4কন্না স্বর্গত্ উঠ্যেগোই আর কন্না লামি এচ্চ্যে?
আদ্তোই মুঠ্ গুরিনে কন্না বোইয়্যের ধোজ্যে?
কন্না নিজো কাবড় ভিদিরে বেক্ পানিগান তুবেই রাগেয়্যে?
পিত্থিমীর চেরোকিত্তে শেজ্ দুযিগান কন্না থিদেবর্ গোজ্যে?
তা নাঙান্ আর পুয়োবো নাঙান্ কি?
যুনি তুই হবর্ পাজ্ সালে সিয়েনি মরে কঅ।
5গোজেনর বেক্ কধানি খাটি বিলিনে প্রমান্ ওইয়্যে;
যিগুনে তাইদু আশ্রয় নেযান্ তে তারার ঢাল্ অয়।
6তা কধানি সমারে অন্য কনঅ কধা ন-মিজেবা;
মিজেলে তে তঅ দুষ্ছান দেগেই দিবো,
আর তুই মিজে কধা কোইয়্যে বিলিনে প্রমান্ অবঅ।
7ও লগেপ্রভু, দ্বিয়েন জিনিস মুই তত্তুন্ চাং;
মুই বাঁজি থাগদে
তুই সিয়েন মরে দিবাত্তে অস্বিগের্ ন-গুরিচ্-
8ছলনা আর মিজে কধা কনা মত্তুন্ দূরোত্ রাগা,
মরে নাঢা বা তাগোয়্যে ন-গুরিচ্।
যে হানাগান মর্ লাগিবো বানা সিয়েন মরে দিচ্,
9সিয়েন ন-অলে অয়ত মর্ বেশ্ থেবঅ
আর মুই তরে অস্বিগের্ গুরিনে কোম্, “লগেপ্রভু কন্না?”
বা মুই নাঢা ওইনে চুর্ গুরিম
আর মুই গোজেনর নাঙান্ অসর্মান গুরিম।
10গিরোজ ইদু চাগরর্ দুন্নাম ন-গোজ্য,
সিয়েন গুরিলে সে চাগর্বো তরে অভিশাব্ দিবো
আর তুই দুষি অবে।
11এবাবোত্যে বোউত্ মানুচ্ আগন্ যিগুনে এধোক্ক্যেন্-
তারা বাবরে অভিশাব্ দুয়োন আর মাবোর্ মংগল ন-চান্,
12তারা নিজো চোগেদি খাটি অদচ কজরাত্তুন্ সিজি ন-অন্,
13তারার চোগ্কুন বাড়্বো,
তারার রিনি চানাগান্অ বেদোক্ক্যেন্,
14তারার দাত্তুন যেন তলোয়ার আর মারিগান যেন ছুরি ধোক্ক্যেন্,
যেনে তারা পিত্থিমীত্তুন্ দুঘি মানুচ্চুনোরে
আর মান্জ্য ভিদিরেত্তুন্ অভাবীগুনোরে গিলিক্ গুরি পারন।
15জোঁকর দ্বিবে ঝি আগন্,
তারা “দে, দে” কোই কোই রঅ ছাড়ন্।
তিনেন্ জিনিস আঘে যিয়েন কনদিন্অ ঈল্ ন-অয়,
আজলে চেরান্ জিনিজে কনদিন্অ ন-কয়, “যগাজ্যে ওইয়্যে”-
16গোর জাগা,
ভাজ্ মিলে,
ভুই, যিয়েনি কনদিন্অ পানিলোই ঈল্ ন-অয়,
আর আগুন, যিয়েনি কনদিন্অ ন-কয়, “যগাজ্যে ওইয়্যে।”
17যে চোগ্কুনে বাবরে ঠাট্টা গরন্
আর মাবোর বাধ্য অবাত্তে ঈচ্ গুরিনে অস্বিগের্ গরন্,
সে চোগ্কুন কলগ কবাগুনে কুদি কাদায় নিগিলে দিবাক্,
আর শকুন ছঅগুনে সিগুন হেই ফেলেবাক্।
18তিনেন্ জিনিস মইদু অমকদ আমক্ লাগে,
আজলে চেরান্ জিনিস মুই বুঝি ন-পারং-
19কেধোক্ক্যেন্ গুরিনে ঈগল পেক্কো আগাজত্ উড়ে,
কেধোক্ক্যেন্ গুরিনে সাপ্পো পাত্তর উগুরে আঢে,
কেধোক্ক্যেন্ গুরিনে জাহাজ্ছান দাঙর্ সাগরত্ যায়,
কেধোক্ক্যেন গুরিনে গাবুজ্যে মরদ আর গাবুজ্যে মিলে মিজেনার কারনে
জিংকানি শুরু অয়।
20বেশ্যে মিলের বেবহার মুই বুঝি ন-পারং;
তে বেশ্যে গরানার পরেদি গাদিগাদাই কইদ্যে,
“মুই দঅ কনঅ অন্যেয় ন-গরং।”
21পিত্থিমীগান তিনেন্ জিনিজোর্ ভরে গির্গিরেই,
আজলে চেরানর্ ভর্ তে সোজ্য গুরি ন-পারে-
22চাগর্বো যেক্কেনে তে রাজা অয়,
চিগোন মন মানুচ্ যেক্কেনে তে পেট্ ভুরিনে খায়,
23ঈচ্ গরা হেইয়্যে মিলে যেক্কেনে তে মোগোর্ অধিকার পায়,
আর চাগরানিবো যেক্কেনে তে গিরোজ জাগায়ান পায়।
24পিত্থিমীত্ চেরান্ জিনিস চিগোন, তো সিয়েনি অমকদ জ্ঞানেদি ভর্পুনং-
25পিগিরে এমন এক্কো জাদর্ প্রানি যিগুনোর বল্ খুব কম্,
তো হরান্যেত্ তারা হানা তুবেই রাগান্;
26শাফন এমন এক জাদর্ প্রানি যিগুনোর খেমতা অমকদ কম্,
তো উজু পাত্তর উগুরে তারা ঘর্ বানান্;
27পুগ্-যুগ্কুনোর রাজা নেই, তো তারা সুর্ গুরিনে উজেই যান্;
28টোগ্টোগি আঢ্তোই ধরা যায়, তো তে রাজা ঘরত্ থায়।
29তিনেন্ জিনিস আঘে যিগুনে বাঈনী গুরিনে টেঙানি ফেলান্,
আজলে চেরান্ জিনিস বাঈনী গুরিনে আঢে-
30সিংহ, যিবে য়েমানুনো ভিদিরে বোলী
আর কনঅ য়েমান মুজুঙোত্তুন্ ধেই ন-যায়; 31বুগ্ ফুলেইনে আদি যেইয়্যে রাদাকুরো,
পাদা ছাগল,
আর সৈন্যদল্লোই ঘিজ্যে রাজা।
32যুনি তুই নিজোরে দাঙর্ গুরি তুলিনে ভুল্ গরচ্
বা অন্যগুনো বিরুদ্ধে কুসল্লা গরচ্,
সালে আঢ্তান মুয়োনত্ নাঢি দে।
33দুধোত্তুন্ যেধোক্ক্যেন্ মাখন নিগিলে,
নাগ মুজুরিলে যেধোক্ক্যেন্ লো নিগিলে,
সেধোক্ক্যেন রাগ্কানরে ফুলেই তুলিলে কোল্-কোজ্যে অয়।
Copyright © 2021 Bangladesh Bible Society