Skip to content

গম্ উপদেজ্ 31

31
রাজা লমূয়েলর কধা
1রাজা লমূয়েলর কোইয়্যে কধা, অত্তাৎ গোজেনর দিয়্যে যে কধানি
তা মাবো তারে শিক্ষ্যে দিয়্যে।
2মঅ পুয়োবো, ও মর্ পেদত্তুন্ নিগিল্যে পুয়োবো,
ও মর্ মানত্ গোজ্যে পুয়োবো, তরে কি কোম্?
3মিলেগুনো উগুরে তর্ বলান্ ক্ষয় ন-গুরিচ্;
রাজাগুনোরে যিয়েনিলোই ভস্ত গরে সিয়েনি ইদু নিজোরে ন-দিচ্।
4ও লমূয়েল, রাজাগুনোর তপ্পে, অয়, রাজাগুনোর তপ্পে
আংগুর-রস হানা যগাজ্যে নয়;
মদ্ হেবাত্তে চানা শাজন্‌গুরিয়্যেগুনোর তপ্পে যগাজ্যে নয়।
5মদ্ হেইনে তারা সুদোমানি ভুলি যেই পারন্,
আর অত্যেচারিতগুনো উগুরে অন্যেয় বিচের গুরি পারন্।
6যিগুনে মুরি যাদন্ তারারে মদ্ দে।
যিগুনোর মনত্ দুঘ আঘে তারারে আংগুরো-রস দে;
7তারা সিয়েন হেইনে তারার অভাব কধা ভুলি যাদোক্,
তারার দুঘ্‌‌কানি আর্ মনত্ ন-থোক্।
8ও লমূয়েল, যিগুনে নিজোর তপ্পে কধা কোই ন-পারন্
তুই তারার ওইনে কধা কঅ;
অসহায় মানুচ্চুনোর অধিকার রোক্ষ্যে গুরিবাত্তে তুই কধা কঅ।
9জুরো গুরি ন-থেচ্, ন্যায় বিচের গর্;
দুঃখী আর অভাবীগুনোর অধিকার রোক্ষ্যে গর্।
গুণবলা মিলে পৌইদ্যেনে
10গম্ আর গুণবলা মিলে কন্না পেই পারে?
প্রবাল পাত্তরত্তুন্অ তা দামান বোউত্ বেশ্।
11তা উগুরে তা নেক্কো পুরোপুরি বিশ্বেজ্ গরে;
তা নেক্কোর চেরোকিত্তেত্তুন্ লাভ অয়।
12তা জিংকানির বেক্ সময়ানত্ তে নেক্কোরে গমেডালে রাগায়,
ক্ষতি ন-গরে।
13তে ভেড়া ছাগল কেশ্ আর মসীনা বেঈ লোইনে
হুজি মনে নিজোর আঢে কাম্ গরে।
14তে বেবসা গুরিয়্যেগুনোর জাহাজ ধোক্ক্যেন্
দূরোত্তুন্ তা হেবার জিনিসছানি আনে।
15আন্ধার থাগদে তে উদে;
তে পরিবার মানুচ্চুনোরে হানার বেবস্থা গরে
আর চাগরানীগুনোরে হানা ভাগ্ গুরি দে।
16কনঅ ভুই কিনিবার আগেদি তে সিয়েন চেইচাই চিন্তে গরে
আর সে পরেদি সিয়েন কিনে;
তার নিজো আয়ত্তুন্ তে আংগুর-ক্ষেত্ গরে।
17তে দরমর গুরিনে কমর্ বানি কামত্ আদ্ দে
আর অমকদ কাম্ গরে।
18তে দেগে, তা কাম গরানাত্তুন্ লাভ জদবদে এজের্;
রেদোত্‌অ তা বাত্তিবো জ্বলে।
19আঢ্‌‌তোই তে সুদো কাবেদে টাকুগান ঘুরায়
আর আঙুল্লোই সুদোগানি কাবে।
20দুঘি মানুচ্চুনোত্তে তা আঢ্‌‌তান খুলো;
তে অভাবীগুনো ইন্দি আঢ্‌‌তান বাবেই দে।
21বরফ্ পড়িলেয়ো পরিবারত্তে তার কনঅ দর্ নেই,
কিত্তে তারা বেক্কুনে মংগা রাঙা কাবড় উরোন্।
22বিচ্চোনত্তে তে চাদর্ বানায়;
তে নিজেয়ো মসীনার কাবড় আর মংগা বিগুনো রঙর্ কাবড় উরে।
23তা নেক্কো শঅর গেদোত্ সর্মান পায়;
তে সিদু দেজর বুড়ো নেতাগুনো সমারে বজে।
24সে মিলেবো মসীনার পোজাক্ বানেইনে বিজি দে;
কমরত্ বানেদে কাবড়ানি তে বেবসায়িগুনোরে যোগেই দে।
25খেমতা আর সর্মানান অলঅ তার পোজাক্;
ভবিচ্চদর দিনুনো কধা ভাবিনে তার কনঅ চিদে-চজ্জা ন-অয়।
26তে বুদ্ধি গুরিনে কধা কয়;
কোচ্‌‌পানার মনভাব্‌‌পোই তে উগুম্ দে।
27তা পরিবারর চেরোকিত্তেন্দি তে খিয়েল্ রাগায়;
তে কাম গুরিনে খায়।
28তার ঝি-পুয়োগুনে তারে বেক্কুনো মুজুঙোত্ বর্ পেইয়্যে কন্;
তা নেক্কোয়ো তারে নাঙ্ গিনিনে কয়,
29“বোউত্ মিলে তারার কাবিদ্যেঙানি দেগেয়োন্,
মাত্তর্ তুই তারারে বেক্কুনোরে ছাড়ি যেইয়োচ্।”
30দোল্ বেবহার ছলনা গুরি পারে, দোলান্ জিংকানিবর্ নয়,
মাত্তর্ যে মিলেবো লগেপ্রভুরে ভোক্তি গুরিনে দরায়
তে বাঈনী গরা খায়।
31তা কামর্ পাওনা সর্মান তারে দুয়ো;
শঅর গেদোত্ তা কামানিয়ে তারে বাঈনী গোরোক্।