Skip to content

গম্ উপদেজ্ 28

28
1কনজনে ন-লোড়েলেয়ো পাজি মান্‌‌জ্যে ধেই যান,
মাত্তর্ গোজেন ভক্ত মান্‌‌জ্যে সিংহ ধোক্ক্যেন্ ন-দোরেয়্যেগুরি বজত্তি গরে।
2দেজ মানুচ্চুনোর ভান্ন্যেয়র্ কারনে বোউত্ শাজন্‌গুরিয়্যে অন্,
মাত্তর্ জ্ঞানী আর বুদ্ধিবলা শাজন্ গুরিয়্যে সুদোমান ঠিগ্ রাগায়।
3যে নাঢা মানুচ্চুনোর নেতা নাঢা মানুচ্চুনো উগুরে অত্যেচার গরে
তে এমন ঝড়র্ নালা ধোক্ক্যেন্ যিয়েনর পরেদি আর কনঅ খেত্‌‌খেত্তি ন-থায়।
4যিগুনে লগেপ্রভুর সুদোমানি ছাড়ন্
তারা পাজিগুনোরে নাঙ্ গিনোন্,
মাত্তর্ যিগুনে সিয়েনি মানন্ তারা পাজিগুনোর বিরুদ্ধে যান।
5বজং মানুচ্চুনে ন্যায়বিচের পৌইদ্যেনে ন-বুঝোন্,
মাত্তর্ যিগুনে লগেপ্রভুর আওজ্ মজিম্ চলন্
তারার গম-ভান্ন্যেই বুঝিবার খেমতা আগে।
6যে তাগোয়্যে মানুচ্চো বেঙা পধেদি যায়
তাত্তুন্ বরং সে নাঢা মানুচ্চো গম্
যে গমেডালে আঢাউদো গরে।
7যে পুয়োবো সুদোমানি মানে তে বুদ্ধিবলা,
মাত্তর্ যে পুয়োবো পেদুক্কুনোর সমাজ্যে তে তা বাব্‌‌পোর
অসর্মান আনে।
8যে কনঅ বাবোত্যে সুদি টেঙালোই যে মানুচ্চো তার ধনান্ বাড়ায়,
তে সিগুন এমন একজনত্তে তুবোই যে নাঢাগুনো উগুরে দোয়্যেলু।
9লগেপ্রভুর সুদোমানির কধা যুনি কনজনে শুনিনেয়ো ন-শুনোন্,
সালে তার তবনাগান গ্রাজ্য ন-অয়।
10গম্ মানুচ্চুনোরে যে ভান্ন্যেই পধেদি নেযায় তে তার নিজো গাদ্‌‌তোত্ পুরিবো,
মাত্তর্ যিগুনে নিদ্দুযি তারার মংগল্ অবঅ।
11তাগোয়্যে মানুচ্চো তা নিজোর চোগেদি জ্ঞানী,
মাত্তর্ যে নাঢা মানুচ্চোর বিচের বুদ্ধি আঘে
তে সেই তাগোয়্যে মানুচ্চোর আজল্ অবস্থাগান বুঝি পারে।
12গোজেন ভক্ত মানুচ্চুনোর আঢত্ খেমতা গেলে বেক্কুনোর ভালেদি অয়,
মাত্তর্ পাজিগুনোর আঢত্ খেমতা গেলে
মানুচ্চুনোরে তোগেইনে পাহ্ ন-যায়।
13যে মানুচ্চো নিজোর পাপ গুমুরোত্ রাগায় তার ভালেদি ন-অয়,
মাত্তর্ যে সিয়েনি স্বিগের্ গুরিনে ছাড়ি দে তে দোয়্যে পায়।
14যে মানুচ্চো অন্যেয় গুরিবাত্তে নিত্য দরায় তে বর্ পেইয়্যে,
মাত্তর্ যে তার মনানরে চিৎ ন-পুজ্যে গরে আর অন্যেয় গুরিবাত্তে
ন-দরায় তে দজাত্ পড়ে।
15গুজুরি উদেদে সিংহবো আর আক্রমন গুরিয়্যে ভালুক্কো যেধোক্ক্যেন্,
সেধোক্ক্যেন্ সেই পাজি মানুচ্চো যে নাঢা মানুচ্চুনোর শাজন্ গুরিয়্যে অয়।
16যে শাজন্ গুরিয়্যেবোর বিচের বুদ্ধি নেই তে অমকদ অত্যেচার গরে;
যে শাজন্ গুরিয়্যেবো লুভ গরানা ঘিনেই তে ভালোক্‌দিন বাঁজি থায়।
17যে মানুচ্চো খুন্ গুরিনে চিদে গত্তে গত্তে দুখ্ পার্
ন-মরানা সং তে ধেই ধেই বেড়ায়;
কনজনে তারে সাহায্য ন-গোরোক্।
18যিবের চলাফিরেত্ নিদ্দুষি তে গমেডালে থায়,
মাত্তর্ যে মানুচ্চো বেঙা পধেদি যায় তে আদিক্ক্যেন্‌গুরি পুরিবো।
19যে মানুচ্চো নিজো ভুইয়োত্ কাম্ গরে তার বোউত্ হেবার-দেবার থায়,
মাত্তর্ যে ভান্ন্যেয়র্ পধেদি যায় তার অমকদ অভাব অয়।
20বিশ্বেজি মান্‌‌জ্যে বোউত্ বর্ পান,
মাত্তর্ যে ধনী অবাত্তে আওজ্ গরে তে সাজা পেবদে পেবঅ।
21বিচেরত্ কার তপ্পে নেযানা ঠিগ্ নয়;
যে সিয়েনি গরে তে এক কট্টা রুটিত্তেয়ো অন্যেয় গুরি পারে।
22যে মানুচ্চো লুভি তে তাগোয়্যে অবাত্তে হিজে-হিচ্চ্যে বাজায়,
মাত্তর্ তে হবর্ ন-পায় অভাব্‌পানে তাত্তে বাজ্জেই আঘে।
23যে মানুচ্চো চাম্‌‌চাগিরি কধা কয়
তাত্তুন্ বরং যে সংশোধনর কধা কয়
তে যেরেদি বেশ্ সর্মান পায়।
24যে কনঅ জনে মা-বাবঅ জিনিস চুর্ গুরিনে কন্দে, “ইয়েন অন্যেয় নয়,”
তে ভস্ত গুরিয়্যেবোর্ সমাজ্যে।
25যে মানুচ্চো লুভি তে কোল্-কোজ্যে বাজেই দে,
মাত্তর্ যে লগেপ্রভু উগুরে বিশ্বেজ্ গরে তার ভালেদি অয়।
26যে নিজো জ্ঞান উগুরে নির্ভর গরে তে বিবেচনা নেইয়্যে,
মাত্তর্ যে গোজেনর দিয়্যে বুদ্ধির পধেদি চলে তে গমেডালে থায়।
27যে মানুচ্চো নাঢা মান্‌‌জ্যরে দান গরে তার অভাব ন-অয়,
মাত্তর্ যে তারারে দেগিনেয়ো ন-দেগেত্তে দগ্ থায়
তে বোউত অভিশাব্ কুড়োয়।
28পাজি মানুচ্চুনো আঢত্ খেমতা গেলে মানুচ্চুনে লুগোন্,
মাত্তর্ সেই পাজিগুনে ভস্ত অলে গোজেন ভক্ত মানুচ্চুন্ বাড়িবাক্।