Skip to content

গম্ উপদেজ্ 26

26
1হরান্যেত্ তুষার বা খেত্-খেত্তি কাবিবার অক্তত্ ঝড় পড়ানা
যেধোক্ক্যেন যগাজ্যে নয়,
সেধোক্ক্যেন বিবেচনা নেইয়্যে মান্‌জ্যর তপ্পে সর্মান্অ যগাজ্যে নয়।
2চোড়োই বা খঞ্জন পেগে যেধোক্ক্যেন্ গুরি ইন্দি উন্দি উড়ি উড়ি বেড়ায়,
সেধোক্ক্যেন এনেবাদে দিয়্যে অভিশাব্‌অ লামি ন-এজে।
3ঘোড়াত্তে চাবুক্, গাধার গত্তনাবোত্তে লাগাম,
আর বিবেচনা নেইয়্যে গুনোর পিদোত্তে লুদিক্।
4দরকার্ অলে বিবেচনা নেইয়্যেবোরে তার ভুল্-বেদমা মজিম্
জোব্ ন-দুয়ো,
জোব্ দিলে তুইয়ো তা ধোক্ক্যেন্ ওই যেবে।
5দরকার অলে বিবেচনা নেইয়্যেবোর ভুল্-বেদমা মজিম্ জোব্ দিচ্,
সিয়েন ন-অলে তে তার নিজোর চোগেদি জ্ঞানী মনে গুরিবো।
6যে মানুচ্চো বিবেচনা নেইয়্যে মান্‌জ্যর আঢে হবর্ পাদায়
তে যেন নিজো টেঙ্ কাবি ফেলায় আর দজা ডাগি আনে।
7আদুর্ মান্‌জ্যর দুলি দুলি থেইয়্যে টেঙ্ যেধোক্ক্যেন্ অকেজো,
বিবেচনা নেইয়্যেবোর মুয়োত্ গম্ উবদেজ্‌ছানিয়ো সেধোক্ক্যেন্।
8যে মানুচ্চো কান্‌তাদ্ পাত্তর্ বানি রাগায়
তে এমন মান্‌জ্য ধোক্ক্যেন্ যে বিবেচনা নেইয়্যেবোরে সর্মান গরে।
9মাত্তল্ মান্‌জ্য আঢত্ কাদা ফুদিলে যেধোক্ক্যেন্,
সেধোক্ক্যেন বিবেচনা নেইয়্যেবোর মুয়োত্ গম্ উপদেজ্।
10এক্কো ধনুবলা যেধোক্ক্যেন্ এলোপাতাড়ি সেল্ মারে
বেক্কুনোরে কট্টা কট্টা গরে,
সেধোক্ক্যেন্ সে মানুচ্চো, যে বিবেচনানেইয়্যেবোরে
বা পধ মান্‌জ্যরে কামত্ লাগায়।
11কুগুরে যেধোক্ক্যেন্ নিজো ওগোল্যে ইন্দি ফিরে,
সেধোক্ক্যেন্ বিবেচনা নেইয়্যে মানুচ্চোয়ো আরঅ ভুল্ গরে।
12তুই কি এমন্ মান্‌জ্যরে দেখ্যচ্ যে তার নিজো চোগেদি জ্ঞানী?
তাত্তুন্ বরং বিবেচনা নেইয়্যেবো পৌইদ্যেনে আজা আঘে।
13আল্‌সি মান্‌জ্যে কন্, “পদথ্ সিংহ আঘে;
দর্‌গরেপারে এক্কো সিংহ পধে পধে ঘুরের্।”
14কব্‌জালোই যেধোক্ক্যেন্ দোরান্ ঘুরে
সেধোক্ক্যেেন্ আল্‌সি মান্‌জ্যে তা বিচ্ছোনত্ ঘুরে।
15আল্‌সি মান্‌জ্যে থালত্ আঢ্‌তান ডুবোন্,
আঢ্‌তান মুয়োনত্ নেযাদেয়ো তার আল্‌সি লাগে।
16যিগুনে চিদে-চজ্জা গুরিনে জোব্ দুয়োন সেধোক্ক্যেন্ সাত জনত্তুন্
আল্‌সি মানুচ্চো নিজেরে জ্ঞানী মনে গরে।
17পধেদি যাদে যাদে যে মানুচ্চো
অন্যজনে কোল্ বাজাদে নিজে নাগ্ গলায়,
তে এমন্ মান্‌জ্য ধোক্ক্যেন যে কুগুরো কান্ ধরে।
18যে পাগলে জোল্-জোল্যে গাজ্ বা সেল্ মারে
যিয়েনর কারনে মরণ ওই পারে সে পাগালা যেধোক্ক্যেন্,
19সেধোক্ক্যেন্ সে মানুচ্চো যে পাড়াল্যে লগে ছলনা গরে
আর কইদে, “মুই বানা তামাজা গোজ্যং।”
20আগুনোত্ ধার্‌বো ন-দিলে আগুনান্ মুরি যায়;
নিন্দে গুরিয়্যে ন-থেলে কোল্-কোজ্যেয়ো থামায়।
21জোল্-জোল্যে আঙারা ভিদিরে আরঅ আঙারা দিলে
আর আগুনো ভিদিরে আরঅ দার্‌বো দিলে যেধোক্ক্যেন্ অয়,
সেধোক্ক্যেন কোল্-কোজ্যের আগুনান্ জালেবাত্তে
কোল্ বাজেয়্যে মানুচ্।
22ইংসে-নিন্দের কধা সুয়োত্ হানা ধোক্ক্যেন্;
মান্‌জ্যর মন গভিনোত্ সিয়েন লামে।
23মাদি পিলে উগুরে যেধোক্ক্যেন্ খাদ মিজেয়্যে রূবোর সেক্,
যিবের মনান্ বজং তার কোচ্‌পানার কধায়ো সেধোক্ক্যেন্।
24ঈচ্ গুরিয়্যেবো মুয়োদি ভান্ গরে,
মাত্তর্ মন ভিদিরে ছলনা।
25তা কধাগান মিদে অলেয়ো বিশ্বেজ্ ন-গুরিচ্,
কিত্তে তা মন ভিদিরে আগেদে সাত্‌তান ঈচ্ গরেদে জিনিস।
26তা ঈচ্ গরানাগান যুনিয়ো ছলনালোই লুগেয়্যে থায়
তো তার পাজিগান সমাজ ভিদিরে ফগদাং পেবঅ।
27যে মানুচ্চো গাদ্ খুড়ে তে সিবে ভিদিরে পড়ে;
যে মানুচ্চো পাত্তর্ গোজ্যেই দে তা উগুরে সিবে ফিরি এজে।
28মিজে কধা কোইয়্যেবো তা জিলান্দোই যিগুনোরে আঘাত্ গোজ্যে
তারারে তে ঘিনেই,
আর খোসামুদে মুয়োন অন্যগুনোর দজা ডাগি আনে।