YouVersion Logo
Search Icon

তীতের ভূমিকা

ভূমিকা
তীত ছিলেন খ্রীষ্টধর্মে দীক্ষিত একজন অইহুদী। পৌলের সুসমাচার প্রচার ব্রতের কাজে তাঁর একনিষ্ঠ সহকারী ও সহকর্মী এই অল্পবয়স্ক যুবক ক্রীট দ্বীপে সুসমাচার প্রচারের কাজে পৗলকে সাহায্য করেছিলেন, তাই এঁরই হাতে তিনি সেখানকার মণ্ডলীর সমস্ত দায়িত্ব তুলে দেন। এই পত্রটি পৌল তীতকে উদ্দেশ্য করে লিখেছিলেন। পত্রে পৌলের মূল বক্তব্য তিনটি।
প্রথম, ক্রীট দ্বীপের অসৎ অধিবাসীদের জীবনের পরিপ্রেক্ষিতে খ্রীষ্টীয় মণ্ডলীর নেতাদের চরিত্র কেমন হওয়া উচিত —এই কথা পত্রে তিনি তীতকে স্মরণ করিয়ে দিয়েছেন। তারপর মণ্ডলীর বিভিন্ন শ্রেণীর মানুষ, যথা বয়স্ক মহিলা (শিক্ষা লাভের পর যারা তরুণী-যুবতীদের শিক্ষা দেবে), যুবক এবং ক্রীতদাসদের কিভাবে শিক্ষা দিতে হবে, সেই বিষয়ে নির্দেশ ও পরামর্শ দিয়েছেন। সবশেষে, পৌল তীতকে খ্রীষ্টীয় আচরণ সম্বন্ধে উপদেশ দিয়েছেন। বিশেষ করে, মণ্ডলীতে দলাদলি, ঘৃণা ও তর্ক-বিতর্ক এড়িয়ে চলতে বলেছেন এবং সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহারে শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছেন।
বিষয়বস্তুর রূপরেখা
ভূমিকা 1:1-4
মণ্ডলীর কার্যনির্বাহকদের যোগ্যতার বিবরণ 1:5-16
মণ্ডলীতে বিভিন্ন দলের দায়িত্ব ও কর্তব্য 2:1-15
পরামর্শ ও সাবধানবাণী 3:1-11
উপসংহার 3:12-15

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in