তীতের 1
1
1-2ঈশ্বরের দাস এবং যীশু খ্রীষ্টের প্রেরিত-শিষ্য আমি পৌল, ঈশ্বরের মনোনীতদের কাছে এমন ধর্মসঙ্গত বিশ্বাস এবং সত্যজ্ঞান প্রচারের জন্য নির্বাচিত যার মূলে রয়েছে শাশ্বত জীবনের আশা। মিথ্যাভাষণ যাঁর স্বভাববিরুদ্ধ সেই ঈশ্বর আদিকালে আমাদের এই জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন#হিব্রু 6:18; তীত 3:7 3এবং যথাসময়ে তাঁরর বাণীতে তিনি তা প্রকাশ করেছেন এবং এই সংবাদ প্রচারের দায়িত্ব আমাদের ত্রাণকর্তা ঈশ্বর আমাদের দিয়েছেন।#১ তিম 1:1-11; রোমীয় 16:25-26; ২ করি 4:4
4বৎস তীত, আমার বিশ্বাসের সহভাগী হওয়ায় তুমি যথার্থই আমার সন্তান। তোমাকে আমি চিঠি লিখছি। পিতা ঈশ্বর আরর আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্ট তোমাকে অনুগ্রহ করুন, শান্তি দান করুন।#১ তিম 1:2
5আমি তোমাকে ক্রীটে রেখে এসেছিলাম যাতে বাকী কাজগুলি তুমি সম্পন্ন করতে পার এবং আমার নির্দেশ অনুযায়ী শহরে শহরে মণ্ডলীর পরিচালক নিয়োগ করতে পার। 6আমি বলেছি, যাদের কোনো দুর্নাম নেই, একাধিক স্ত্রী নেই, যাদের ছেলেমেয়েরা ধর্মভীরু, অবাধ্য বা উচ্ছৃঙ্খল বলে কুখ্যাত নয়, তারাই কেবল এই পদের উপযুক্ত।#১ তিম 3:2-4 7ধর্মপাল ঈশ্বরের দেওয়ান। তাই তাঁকে সুনামের অধিকারী হতে হবে। স্বেচ্ছাচারী, বদরাগী, মাতাল, মারমুখো বা অর্থলোভী হলে তাঁর চলবে না।#১ করি 4:1; ১ পিতর 5:2; ২ তিম 2:24 8কিন্তু তাঁকে অতিথিবৎসল, পরোপকারী, বিচক্ষণ, ন্যায়পরায়ণ, সাত্ত্বিক এবং সংযমী হতেই হবে। 9তিনি নিষ্ঠা সহকারে মণ্ডলীর বাণী প্রচার করবেন যাতে অন্যরা সৎ শিক্ষা পেয়ে অনুপ্রাণিত হয় এবং সেই সঙ্গে বিরোধীপক্ষের যুক্তির খণ্ডন হয়।#তীত 2:1; ১ তিম 1:10; ২ তিম 4:3
10বিশেষতঃ ইহুদী খ্রীষ্টানদের মধ্যে অনেকেই আছে যারা স্বেচ্ছাচারী। অবান্তর কথা বলে তারা অন্যদের বিভ্রান্ত করে। 11তাদের মুখ খুলতে দেওয়া উচিত নয়। কারণ যা উচিত নয় অর্থের লোভে তারার তাই বলে এবং বহু পরিবারের মধ্যে ভাঙ্গন ধরায়।#২ তিম 3:6; যোহন 10:12; ১ পিতর 5:2 12তাদের স্বজাতি জনৈক নবী বলেছেন, “ক্রীটের লোক ডাহা মিথ্যুক, হিংস্র পশু, অলস আর পেটুক।” 13এটা তিনি ঠিকই বলেছেন। এইজন্য তাদের কঠোর সমালোচনা করো যাতে তাদের বিশ্বাস শিথিল না হয়,#২ তিম 4:2 14যাতে তাঁরা ইহুদী লোকশ্রুতি আর প্রথা আঁকড়ে ধরে না থাকে কারণ এসব বিভ্রান্ত মানুষের মনগড়া ব্যাপার।#১ তিম 4:7 15শুদ্ধজনের কাছে সব কিছুই শুদ্ধ। কিন্তু মনে যাদের মালিন্য আর অবিশ্বাস তাদের কাছে সবকিছুই অশুচি, কারণ তাদের মন আর বিবেক দুই-ই কলুষিত।#মথি 15:11; লুক 11:41; রোমীয় 14:14-23; ১ তিম 4:4 16ঈশ্বরকে জানে বলে তারা দাবী করে, কিন্তু নিজেদের কাজের মধ্যে দিয়ে তারা তাঁকে অস্বীকার করে। তারা ঘৃণ্য, স্বেচ্ছাচারী, কোন ভাল কাজ করার অযোগ্য।#২ তিম 3:5
Currently Selected:
তীতের 1: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.