YouVersion Logo
Search Icon

২ তিমথির 4

4
1ঈশ্বর এবং যিনি জীবিত ও মৃতদের ভাবী বিচারক সেই যীশু খ্রীষ্টের উপস্থিতিতে তাঁরই আবির্ভাব ও তাঁরর আসন্ন রাজত্বের কথা স্মরণে রেখে তোমার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ,#প্রেরিত 10:42; ১ পিতর 4:5; রোমীয় 14:9-10 2তুমি খ্রীষ্টের বাণী প্রচার কর, সময় অসময়ের বিচার না করে প্রচারের কাজ করে যাও। সকলের মনে দৃঢ় পত্যয় জাগাও, সবাইকে সতর্ক কর, উৎসাহ দাও, অসীম ধৈর্য সহকারে শিক্ষাদান করে যাও।#প্রেরিত 20:20,31 3কারণ এমন দিন আসবে যখন মানুষ সারগর্ভ শিক্ষা অগ্রাহ্য করবে, তারা নিজেদের রুচি অনুযায়ী শুধু মনের মত কথা শুনবার জন্য বহু গুরু জোগাড় করে নেবে।#১ তিম 1:10; 4:1; ২ তিম 1:13; তীত 1:9 4সত্যের প্রতি বিমুখ হয়ে কল্পকাহিনীর আকর্ষণে বিপথে যাবে।#২ থিষ 2:11 5কিন্তু সর্ব অবস্থায় তুমি নিজেকে সংযত রেখ, দুঃখ-যন্ত্রণা সহ্য কর, সুসমাচার প্রচারের কাজ করে যাও, উদ্‌যাপন কর তোমার সেবাব্রত।#২ তিম 1:8; 2:3; ইফি 4:11
6আমার জীবন বলিদানের কাল আসন্ন। যাবার সময় হল।#ফিলি 2:17 7জীবনের সংগ্রাম আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়েছি। বিশ্বাস আমার এখনও অটুট রয়েছে।#১ করি 9:24; ১ তিম 6:12; ফিলি 3:14 8ধর্মনিষ্ঠার পুরস্কার আমার জন্য তোলা রয়েছে। শেষের সেই দিনে ন্যায়বিচারক প্রভু আমাকে বিজয়মুকুট দেবেন —শুধু আমাকে নয়, যারা অধীর আগ্রহে তাঁর আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে, তাদেরও দেবেন।#২ তিম 2:5; ১ করি 9:24,25; কল 1:5; ১ পিতর 5:4; প্রকা 2:10; 22:20
ব্যক্তিগত কথা
9তুমি যত তাড়াতাড়ি পার আমার কাছে আসতে চেষ্টা কর।#২ তিম 1:4 10দেমাস এই জগত সংসারের প্রতি আসক্ত হয়ে আমাকে ছেড়ে থেসালনিকায় চলে গেছে। ত্রোসেন্‌স্‌ চলে গেছে গালাতীয়ায় ও তীত চলে গেছে দালমাতিয়ায়।#কল 4:14 11কেবল লুকই রয়েছেন আমার সঙ্গে। মার্ককে সঙ্গে নিয়ে এস, সে আমাকে কাজে সাহায্য করতে পারেব।#প্রেরিত 12:25; কল 4:10 12তুখিকাসকে আমি ইফিসাসে পাঠিয়েছি।#প্রেরিত 20:4; ইফি 6:21; কল 4:7; তীত 3:12 13ত্রোয়াতে কারপাসের বাড়িতে আমি যে গরম জামা ফেলে এসেছি, সেটা আসার সময় নিয়ে এস। সেই সঙ্গে বইগুলিও এনো, বিশেষ করে পুঁথিগুলি।
14ধাতুশিল্পী আলেকজাণ্ডার আমার ভয়ানক ক্ষতি করেছে। প্রভুই তার কাজের প্রতিফল দেবেন।#১ তিম 1:20; ২ শমু 3:39; গীত 28:4; 62:12; হিতো 24:12 15তুমিও তার সম্বন্ধে সাবধান থেক, কারণ সে আমাদের প্রচারকাজে দারুণ বাধা দিয়েছে।
16প্রথমবার যখন আমার বিচার হয় তখন কেউ আমার পক্ষে দাঁড়ায়নি। সকলেই আমায় পরিত্যাগ করেছিল। ঈশ্বর যেন তাদের অপরাধ না নেন।#২ তিম 1:15 17কিন্তু প্রভু আমার পাসে দাঁড়িয়ে আমাকে শক্তি দিয়েছিলেন যেন তাঁর বাণী আমি সর্বজাতির কাছে সম্পূর্ণভাবে প্রচার করতে পারি। আমি মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছি।#গীত 22:21; দানি 6:21-28; প্রেরিত 23:11; 27:23; ফিলি 4:13; ২ তিম 3:11 18প্রভুই আমায় সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। সর্বযুগে সকল মহিমা তাঁরই। আমেন।#২ করি 1:10
শেষ শুভেচ্ছা
19প্রিসিল্লা ও আকিলা এবং ওনিসিফোরাসের বাড়ির সকলকে আমার শুভেচ্ছা জানিও।#প্রেরিত 18:2; ২ তিম 1:16 20এরাস্‌টাস করিন্থে রয়ে গেল এবং ষ্ট্রফিমাস অসুস্থ হওয়ার জন্য তাকে মিলিতাসে রেখে এলাম।#প্রেরিত 19:22; 20:4; 21:29 21শীতকালের আগেই তুমি আমার কাছে আসতে চেষ্টা করো।
ইউবোলাস, পুডেন্স, লিনাস, ক্লডিয়া ও অন্যান্য ভাইয়েরা তোমাদের শুভেচ্ছা জানিয়েছেন।#১ তিম 6:21; কল 4:18
22প্রভু তোমার অন্তরে বিরাজ করুন। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in