1
প্রকাশিত বাক্য 22:13
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
আমিই আল্ফা এবং ওমেগা। প্রথম ও শেষ। আদি এবং আন্ত।”
Compare
Explore প্রকাশিত বাক্য 22:13
2
প্রকাশিত বাক্য 22:12
যীশু বলেন, “দেখ, আমি শীঘ্রই আসছি, প্রত্যেকের কর্মানুযায়ী যে প্রতিফল আমি দেব তা-ও আমি সঙ্গে নিয়ে আসছি।
Explore প্রকাশিত বাক্য 22:12
3
প্রকাশিত বাক্য 22:17
পবিত্র আত্মা ও বধু বলছেন, ‘স্বাগতম্’। যে একথা শোনে সেও বলুক, ‘স্বাগতম্’। যে তৃষ্ণার্ত সে আসুক, যে ইচ্ছুক বিনামূল্যে সে পান করুক জীবনবারি।
Explore প্রকাশিত বাক্য 22:17
4
প্রকাশিত বাক্য 22:14
জীবন-তরুর অধিকার লাভের জন্য এবং দ্বারপথে নগরে প্রবেশ করার জন্য যারা নিজেদের বসন ধৌত করে, তারাই ধন্য।
Explore প্রকাশিত বাক্য 22:14
5
প্রকাশিত বাক্য 22:7
যীশু বলেন, “দেখ, আমি শীঘ্রই আসছি, ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাবোক্তিগুলি অনুধাবন করে।”
Explore প্রকাশিত বাক্য 22:7
6
প্রকাশিত বাক্য 22:5
রাত্রি হবে না সেখানে। তাই প্রদীপপ কিম্বা সূর্যালোকের প্রয়োজন তাদের হবে না। কারণ প্রভু পরমেশ্বরই হবেন তাদের দীপ্তি, আর তারা চিরকাল রাজত্ব করবে।
Explore প্রকাশিত বাক্য 22:5
7
প্রকাশিত বাক্য 22:20-21
যিনি এই সমস্ত বিষয়ের সাক্ষী তিনি বলছেন, “হ্যাঁ, আমি শীঘ্রই আসছি।” আমেন, সুস্বাগতম প্রভু যীশু! সকলের উপর বর্ষিত হোক প্রভু যীশুর অনুগ্রহ। আমেন।
Explore প্রকাশিত বাক্য 22:20-21
8
প্রকাশিত বাক্য 22:18-19
যারা এই গ্রন্থের ভাবোক্তির বাণী শোনে, তাদের প্রত্যেককে আমি সতর্ক করে দিচ্ছি: যদি কেউ এর সঙ্গে আর কিছু যোগ করে তাহলে ঈশ্বর এই গ্রন্থে উল্লিখিত সমস্ত আঘাতে তাকে জর্জরিত করবেন। যদি কেউ এই ভাবোক্তি গ্রন্থ থেকে কিছু হরণ করে তাহলে ঈশ্বর এই গ্রন্থে বর্ণিত জীবন তরু ও পবিত্র নগরীর অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন।
Explore প্রকাশিত বাক্য 22:18-19