1
প্রকাশিত বাক্য 20:15
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
জীবনপঞ্জীতে যার নাম ওঠেনি তাকে অগ্নি-হ্রদে নিক্ষেপ করা হল।
Compare
Explore প্রকাশিত বাক্য 20:15
2
প্রকাশিত বাক্য 20:12
আমি দেখলাম, ক্ষুদ্র ও মহৎ নির্বিশেষে সমস্ত মৃত ব্যক্তি সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে। তখন কয়েকটি গ্রন্থ খোলা হল। তারপর আর একটি গ্রন্থ অর্থাৎ জীবনপঞ্জী খোলা হল। ঐ গ্রন্থাবলীতে লিখিত মৃত ব্যক্তিদের কার্যকলাপের বিবরণ অনুযায়ী তাদের বিচার হল।
Explore প্রকাশিত বাক্য 20:12
3
প্রকাশিত বাক্য 20:13-14
সমুদ্র তার গর্ভস্থ মৃত ব্যক্তিদের ফিরিয়ে দিল। মৃত্যু ও পাতালও তাদের অভ্যন্তরস্থ মৃতদের ফিরিয়ে দিল। তাদের প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করা হল। তারপর মৃত্যু ও পাতালও অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হল। এই অগ্নি-হ্রদই দ্বিতীয় মৃত্যু।
Explore প্রকাশিত বাক্য 20:13-14
4
প্রকাশিত বাক্য 20:11
এর পরে আমি বিরাট এক শ্বেত সিংহাসনে সমাসীন একজন পুরুষকে দেখলাম। তাঁর সম্মুখ থেকেপৃথিবী ও আকাশমণ্ডল অন্তর্হিত হল। তাদের জন্য কোন স্থান হইল না।
Explore প্রকাশিত বাক্য 20:11
5
প্রকাশিত বাক্য 20:7-8
সহস্র বৎসর কাল অতিক্রান্ত হওয়ার পর শয়তানকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। সে তখন পৃথিবীর চার প্রান্তের জাতিগুলিকে, গোগ ও মাগোগকে প্রতারিত ও যুদ্ধের জন্য একত্র করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সেই লোকদের সংখ্যা সমুদ্রতটের বালুকারাশির মত অগণ্য।
Explore প্রকাশিত বাক্য 20:7-8