YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 17

17
মহাগণিকা ও রক্তবর্ণ পশুর বৃত্তান্ত
1তখন সপ্তপাত্রধারী সপ্তদূতের একজন এসে আমাকে বললেন, “এস, বহুনদী বেষ্টিত মহাগণিকার কি দণ্ড হয়েছে তা আমি তোমাকে দেখাব।#যির 51:13 2এর সঙ্গে পৃথিবীর সকল নৃপতি ব্যভিচারে লিপ্ত হয়েছে এবং তার কামনার সুরা পান করে পৃথিবীর মানুষ হয়েছে প্রমত্ত।”#যিশা 23:17; প্রকা 14:8; 18:3-9
3তিনি আত্মার আবেশে আমাকে এক প্রান্তরে নিয়ে গেলেন। সেখানে আমি দেখলাম একটি নারী রক্তবর্ণ এক পশুর উপরে বসে রয়েছে। পশুটির গায়ে ঈশ্বনিন্দাসূচক বহু নাম অঙ্কিত। তার সাতটি মাথা, দশটি শিং।#দানি 7:7-24; প্রকা 13:1; 17:9,12 4সেই নারীর পরণে ছিল বেগুনী ও রক্তবর্ণের বসন, সোনা এবং বহুবিধ মণিমুক্তার অলঙ্কারে বিভূষিত ছিল সে। তার হাতে ছিল তার জঘন্য ভ্রষ্টাচারের অশুচি উপকরণে পূর্ণ সোনার একটি পানপাত্র।#যির 51:7; প্রকা 16:19; 18:6-16 5তার ললাটে রহস্যময় এই পরিচয় লেকা ছিল: ভ্রষ্টাচার ও গণিকাকুলের জননী মহতী ব্যাবিলন।#২ থিষ 2:7; দানি 4:30; প্রকা 14:8; 16:19 6আমি দেখলাম, সেই নারী ঈশ্বরভক্ত পুণ্যাত্মা ও যীশুর অনুগামী শহীদদের রক্তপানে প্রমত্তা। তাকে দেখে আমি ভীষণ বিস্মিত হলাম।#প্রকা 18:24 7তখন সেই দূত আমাকে বললেন, “বিস্মিত হলে কেন? এই নারী এবং তার বাহন ঐ সাতটি মাথা ও দশটি শিং বিশিষ্ট পশুর রহস্য আমি তোমাকে বলব। 8ঐ যে পশুটি তুমি দেখলে, সে একসময় জীবিত ছিল, কিন্তু এখন নেই। কিন্তু সে রসাতল থেকে আবার উত্থিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীনিবাসীদের মধ্যে যাদের নাম জগৎ সৃষ্টির কালে জীবনপুস্তকে লিখিত হয়নি তারা এই পশুকে দেখে বিস্মিত হবে কারণ এর অস্তিত্ব ছিল, এখন নেই কিন্তু পরে উপস্থিত হবে।#গীত 69:28; প্রকা 13:1-3; 3:5; 21:27
9প্রাজ্ঞজনই বুঝবে এই তত্ত্ব। ঐ সাতটি মাথা হচ্ছে সাতটি পর্বত, স্ত্রীলোকটি যার উপরে বসে রয়েছে।#প্রকা 13:1-18; 17:3 10এগুলি আবার সাতজন রাজার প্রতীক। এদের পাঁচজনের পতন হয়েছে, একজন আছে, আর একজনের আবির্ভাব এখনও হয়নি। সে এলেও অল্পকাল থাকবে। 11আর যে পশু ছিল কিন্তু এখন নেই, সে ঐ সাতজনের অন্যতম হলেও সে হচ্ছে অষ্টম। ধ্বংসই তার পরিণাম।
12তুমি যে দশটি সিং দেখলে তারা হচ্ছে দজন নৃপতি। তারা এখনও রাজত্ব পবায়নি, তারা মাত্র এক ঘণ্টার জন্য ঐ পসুর সঙ্গে রাজত্ব করবে।#দানি 7:20-24; প্রকা 17:16 13তারপর তারা একমত হয়ে ঐ পসুকে তাদের 7মতা ও কর্তৃত্ব হসক্তান্তর করবে। 14তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে। মেষশাবক তাদের পরাস্ত করবেন। কারণ তিনি ‘প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা’। আহূত মনোনীত বিশ্বাসীবৃন্দ, যারা তাঁর সঙ্গী তারাও জয়ী হবে।”#দ্বি.বি. 10:17; দানি 2:47; ১ তিম 6:15; প্রকা 19:16
15তারপর তিনি আমাকে বললেন, “তুমি যে জলধি দেখলে, যার উপরে ঐ বারাঙ্গনা বসে রয়েছে, সেই জলধি হচ্ছে বিভিন্ন সমাজ, জনগণ, জাতি ও ভাষাভাষীর প্রতীক।#যিশা 8:7; যির 47:2 16তুমি যে পশু ও দশটি শিং দেখলে তারা সকলে ঐ বারাঙ্গনাকে ঘৃণা করবে, তাকে সর্বস্বান্ত ও নগ্ন করবে, তার মাংস খাবে ও তাকে আগুনে পুড়িয়ে মারবে।#প্রকা 17:12; 18:8 17কারণ ঈশ্বরই তাঁর উদ্দেশ্য সাধনের জ্ন্য তাদের এই প্রবৃত্তি দিয়েছেন। ঈশ্বরের বাণী সফল না হওয়া পর্যন্ত তারা একমত হয়ে তাদের রাজকর্তৃত্ব ঐ পশুকে অর্পণ করবে।
18আর তুমি যে নারীকে দেখলে সে হচ্ছে ঐ মহানগরী, সে পৃথিবীর রাজাদের উপর আধিপত্য করে।”#প্রকা 16:19; 18:10

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in