YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 16

16
ঈশ্বরের রোষের সাতটি পাত্র
1পরে আমি মন্দির থেকে এক তীব্র কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই কণ্ঠস্বর সাতজন স্বর্গদূতকে নির্দেশ দিল: “যাও, ঈশ্বরের রোষের সাতটি পাত্র পৃথিবীতে নিঃশেষে ঢেলে দাও।”#গীত 79:6; যিশা 66:6; যির 10:25; সফ 3:8
2তখন প্রথম দূত গিয়ে পৃথিবীর উপরে তাঁর পাত্রটি উপুড় করলেন। ফলে যারা সেই পশুর প্রতীকচিহ্ন ধারণ করত ও তার মূর্তি পূজা করত, তাদের শরীরে পুতিগন্ধময় বিষাক্ত ক্ষতের সৃষ্টি হল।#যাত্রা 9:10-11; দ্বি.বি. 28:35
3এর পরে দ্বিতীয় দূত সমুদ্রে তাঁর পাত্র উপুড় করলেন। ফলে সমুদ্র মৃত মানুষের রক্তের রং ধারণ করল। ফলে সমস্ত সামুদ্রিক প্রাণী মারা গেল।#যাত্রা 7:17-21; প্রকা 8:8-9
4তৃতীয় দূত নদনদী এবং সমস্ত জলাশয়ের উপরে তাঁর পাত্র উপুড় করলেন। ফলে সেগুলির সমস্ত জল রক্তে পরিণত হল।#যাত্রা 7:19-24; গীত 78:44 5তখন আমি জলের ভারপ্রাপ্ত দূতকে এই কথা বলতে শুনলামঃ “হে পবিত্র পুরুষ, তুমি আছ, তুমি ছিলে,তুমি ন্যায়পরায়ম, তাই সুবিচার করেছ,#গীত 119:37; 145:17; যির 12:1; দ্বি.বি. 32:4; যিশা 41:4; প্রকা 11:17; 15:4 6পুণ্যাত্মা ও নবীদের রক্তপাত করেছে যারাতুমি তাদের রক্তই পান করিয়েছ,এই-ই তাদের প্রাপ্য”#গীত 79:3; যিশা 49:26 7আমি তখন বেদী থেকে এই বাণী শুনলামঃ “ঙ্যাঁ, প্রভু পরমেশ্বর সর্বনিয়ন্তা,তোমার বিচার যথার্থ ও সঙ্গত।”#গীত 19:9; 119:137; প্রকা 9:13; 16:5; 19:2
8এরপরে চতুর্থ দূত সূর্যের উপর তাঁর পাত্র উপুড় করলেন। তখন সূর্য পেল মানবকুল দগ্ধ করার ক্ষমতা। 9দারুণ দহনে মানুষ দগ্ধ হল। তারা তখন এইসব মারীর নিয়ন্তা ঈশ্বরের নিন্দা করতে লাগল, কিন্তু মন পরিবর্তন করে তাঁকে মর্যাদা দিল না।#দানি 5:22; প্রকা 9:20-21
10তারপর পঞ্চম দূত সেই পশুর সিংহাসনের উপরে তাঁর পাত্র উপুড় করলেন। ফলে তার রাজ্যে অন্ধকার নেমে এল। লোকেরা যন্ত্রণায় জিভ কামড়াতে লাগল।#যাত্রা 10:21 11তারা ক্ষতের জ্বালাযন্ত্রণার জন্য স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগল, কিন্তু নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করল না।
12ষষ্ঠ দূত মহানদী ইউফ্রেটিসের উপর তাঁর পাত্র উপুড় করলেন। ফলে তার জল শুকিয়ে গেল, প্রাচ্যের নৃপতিদের আগমনের পথ হল প্রস্তুত।#আদি 15:18; দ্বি.বি. 1:7; যিহো 1:4; যিশা 11:15; 41:2; 44:27; যির 50:38; প্রকা 9:14 13তখন আমি দেখলাম, সেই দানব, পশু ও ভণ্ড নবীর মুখ থেকে ভেকের রূপ ধরে তিনটি অশুচি আত্মা বেরিয়ে এল। 14এই পৈশাচিক আত্মাদের নানারকম অলৌকিক কাজ করার ক্ষমতা ছিল। সর্বনিয়ন্তা ঈশ্বরের নিরূপিত মহান দিবসে যুদ্দের জন্য সারা পৃথিবীর নৃপতিদের একত্র করতে তাদের পাঠানো হল।#যাত্রা 8:3; প্রকা 12:9; 13:1-11; প্রকা 19:19; ১ রাজা 22:21-23
15(দেখ, আমি চোরের মত আসব। ধন্য সেই জন, যে জাগ্রত থাকে এবং পোষাক পরিচ্ছদ পরে তৈরী থাকে। তাহলে তাকে নগ্ন অবস্থায় যেতে হবে না, লোকের সামনে লজ্জিতও হতে হবে না।)#প্রকা 2:3; 3:18; ১ থিষ 5:2; মথি 24:42
16পরে তারা এক জায়গায় সকলকে এনে একত্র করল। হিব্রু বাষায় এই জায়গাটির নাম হরমাগেদোন।#বিচার 5:19-31; সখ 12:11; ২ রাজা 9:27; 23:29
17এর পরে সপ্তম দূত আকাশে তাঁর পাত্র উপুড় করলেন। তখন মন্দিরের মধ্যে সিংহাসন থেকে ঘোর রবে এই বাণী ঘোষিত হলঃ “সব কাজ শেষ–!” 18তখন বিদ্যুৎ চমকাতে লাগল, নানাবিধ ধ্বনি, বজ্রনাদ ও বূমিকম্প হতে লাগল পৃথিবীতে। মানুষ সৃষ্টির পর এমন প্রচণ্ড ভূমিকম্প কখনও হয়নি।#যাত্রা 19:16; দানি 12:1; প্রকা 4:5; 8:5; 11:19
ব্যাবিলনের বিনাশ
19এর ফলে সেই মহানগরী তিন ভাগে বিভক্ত হয়ে গেল। সর্বজাতির রাজদানীগুলি ধূলিসাৎ হল। মহানগরী ব্যাবিলনের কথা ঈশ্ব ভোলেননি। তিনি তাঁর রুদ্র রোষের সুরাপ্তার থেকে নিঃশেষে তাকে পান করালেন।#যিশা 51:17; যির 25:15; দানি 4:30; প্রকা 14:8; 18:5-6 20দ্বীপগুলি অন্তর্হিত হল, পর্বতমালা হল অদৃশ্য।#যিশা 54:10; প্রকা 6:14; 20:11 21আকাশ থেকে মানুষের উপরে এক এক মণ#16:21 মূল: তালন্ত। ওজনের প্রকাণ্ড শিলা বর্ষিত হতে লাগল। শিলাবৃষ্টিতে আহত লোকেরা ঈশ্বরের নিন্দা করতে লাগল। কারণ এই আঘাত ছিল মারাত্মক।#যাত্রা 9:23; প্রকা 11:19

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in