YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 18

18
মহতী ব্যাবিলনের পতন
1এর পরে আমি স্বর্গ থেকে আর এক দূতকে নেমে আসতে দেখলাম। উনি প্রবল পরাক্রান্ত। এঁর প্রতাপে পৃথিবী আলোকিত হয়ে উঠল।#যিহি 43:2 2ইনি চীৎকার করে বললেন, “পতন হল, মহতী ব্যাবিলনের পতন হল, ভূতপ্রেতের লীলাভূমি অশুচি আত্মা আবাস, জঘনও ও ঘৃণ্য যত পাখির বাসা।#দানি 4:30; প্রকা 14:8; যিশা 13:21; 21:9; 34:11; যির 9:11; 50:39; 51:8 3সে সর্বজাতিকে পান করিয়েছে তারঅশুচি কামনার তীব্র মদিরা,পৃথিবীর রাজারা তার সঙ্গেলিপ্ত হয়েছে ব্যভিচারে,তার স্বৈরাচারের ফলে পৃথিবীরসওদাগরেরা হয়েছে লাভবান।”#প্রকা 17:2; যিশা 23:17; যির 25:15-27; 51:7; নহুম 3:4
4এর পরে আমি স্বর্গ থেকে আর এক বাণীশুনলাম:
“হে আমার প্রজাবৃন্দ, ওর মধ্যে থেকে বেরিয়ে এস তোমরা,
তাহলে ওর পাপের অংশীদার তোমরা হবে না,
তোমাদের উপরে বর্তাবে নাতার দণ্ডের ভাগ।#যিশা 48:20; 52:11; যির 50:8; 51:6,9-45; ২ করি 6:17
5কারণ গগন স্পর্শ করেছেতার পুঞ্জীভূত পাপ,তার সমস্ত অধর্মেরপ্রতিফল দিতে উদ্যত হয়েছেন ঈশ্বর।#আদি 18:20-21; যির 51:9; প্রকা 16:19
6সে তোমাদের সঙ্গে যেমন আচরণ করেছেতার যোগ্য প্রতিফল দাও তাকে,তার কৃতকর্মের দ্বিগুণ প্রতিফল দাও।যে পানপাত্রে সে মাদক মেশাতদ্বিগুণ মাদকে পূর্ণ করে দাওসেই পানপাত্র তারই জন্য।#গীত 137:8; যির 50:15-29; ২ থিষ 1:3; প্রকা 16:9; 17:4
7তার অহমিকা, তার বিলাসব্যসন অনুপাতেনির্যাতন কর তাকে,জর্জরিত কর শোকে।ভোগ করাও তাকে নিদারুণ যন্ত্রণা,কারণ সে মনে মনে বলেছে,'আমি সিংহাসনে উপবিষ্ট এক রাণী,পতিহারা নই আমি,আমাকে স্পর্শ করবে না কোন শোক।’#যিশা 47:7-8; যিহি 28:2-8; সফ 2:15
8তাই তার সমস্ত আঘাত, মারী, শোক ও দুর্ভিক্ষ একই দিনে এসে উপস্থিত হবে। তাকে আগুনে পোড়ানো হবে। কারণ তার বিচারক মহাশক্তিমান প্রভু পরমেশ্বর।#যিশা 47:9; যির 50:34; প্রকা 17:16
9পৃথিবীর নৃপতিবৃন্দ, যারা তার সঙ্গে যৌনবিহার ও স্বেচ্ছাচার করত, তারা তার চিতার ধোঁয়া দেখে হাহাকার ও বিলাপ করবে।#যিশা 23:17; যিহি 26:16; 27:30-35; প্রকা 17:2 10তারা তার যন্ত্রমা দেখে ভয়ে দূরে সরে যাবে, বলবেঃ “হে মহানগরী, হয়া, এ কি দুর্ভাগ্য তোমারহায় ক্ষমতাময়ী ব্যাবিলন,মুহূর্তেই হল শেষ তোমার বিচার।”#যিহি 26:17; দানি 4:30; যিশা 21:9; যির 51:8; প্রকা 14:8; 16:19; 18:17-19
11পৃথিবীর সওদাগরেরাও তার জন্য ক্রন্দন ও শোক করবে, কারণ তাদের পণ্যসম্ভার কেউ আর কিনবে না।#যিহি 27:31-36 12সোনা, রূপো, মণি-মুক্তা, বেগুনী ও লাল রঙের সূক্ষ্ম রেশমী কাপড়, নানাবিধ সুগন্ধি কাঠ, গজদন্ত ও বহুমূল্য দারুশিল্প, পিতল, লোহা, শ্বেতপাথর,#যিহি 27:12,13-22 13দারুচিনি, এলাচ, সুগন্ধি ধূপ, আতর, গুগ্‌গুল, সুরা, তেল, ময়দা, গম, পশু ও মেষ, অশ্ব, রথ, ক্রীতদাস এবং ‘মানুষের জীবন’।#যিহি 27:13 14যে ফলের আকাঙ্ক্ষা তুমি করেছিলে তা তোমার নাগালের বাইরে তোমার রাজসিক খাদ্য-পানীয় এবং আড়ম্বর অন্তর্হিত, তুমি কোনদিন তা আর ফিরে পাবে না। 15এই সমস্ত পণ্যের সওদাগর, যারা তার কাছ থেকে সম্পদ আহরণ করেছিল, তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে সরে যাবে, কেঁদে কেঁদে বলবে:#যিহি 27:31-36 16“হায়, হায়, এই কি সেই মহানগরী।যার পরণে ছিল বেগুনী ও লালরেশমী বসন,অঙ্গে সোনা ও মণি-মুক্তার অলঙ্কার!#প্রকা 17:4 17মুহূএর্তই শেষ হল তার বিপুল বৈভব। তখন সমস্ত জাহাজের কাণ্ডারী, সাগরযাত্রী, নাবিক ও সমুদ্রপথের সওদাগরেরা দূরে গিয়ে দাঁড়াল।#প্রকা 18:10-19; যিহি 27:27-29 18তার আগুনের ধোঁয়া দেখে চীৎকার করে বলে উঠল, “এই মহানগরীর সমতুল আর কোন নগরী?”#যিহি 27:32; যিশা 34:10 19তারা মাথায় ধূলো ছিটিয়ে কান্নাকাটি ও হাহুতাশ করে বলতে লাগলঃ “হায়, হায়, মহানগরী!তোমার সম্পদে সওদাগরী জাহাজেরঅধিকারীরা হত ধনবান,আজ এ কি দুর্দশা তোমার,নিমেষে ধ্বংস হলে তুমি!”#যিহি 26:19; 27:30-34; প্রকা 18:10-17
20“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”#দ্বি.বি. 32:43; যির 51:48
21তখন মহাপরাক্রান্ত এক স্বর্গদূত প্রকাণ্ড জাঁতার মত একটি পাথর নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে বললেনঃ “এই ভাবেই মহানগরী ব্যাবিলনসবলে নিক্ষিপ্ত হবে,তার সন্ধান আর কখনও পাওয়া যাবে না।#যিহি 26:21; দানি 4:30; যির 51:63-64 22বীণকার, চারণ, বাঁশী ও তূরীবাদকদেরসঙ্গীতআর কখনও তোমার মাঝেযাবে না শোনা।খুঁজে পাবে না আর কোন শিল্পীকেতোমার মাঝে,জাঁতার শব্দও কখনও আরশোনা যাবে না।#যিশা 24:8; যির 25:10; যিহি 26:13 23প্রদীপের আলো আর কখনও জ্বলবে নাবর ও বধূর আলাপও কখনওশোনা যাবে না তোমার মাঝে।তোমার বণিকেরা একদা ছিলপৃথিবীর অভিজাত সওদাগর,তুমি সর্বজাতিকে বিভ্রান্ত করেছতোমার মোহিনীমায়ায়।#যিশা 23:8; 47:9; যির 7:34; 16:9; 25:10
24পৃথিবীতে নিহত সকলর নবী ও পুণ্যাত্মাররক্ত ঝরেছে তোমার মাঝে।”#যির 51:49; মথি 23:35; প্রকা 6:10; 17:6; 19:2

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in