YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 15

15
সপ্ত মারী
1এর পরে আমি মহা বিস্ময়কর এক নিদর্শন দেখলাম। সাতজন স্বর্গদূত সপ্ত মারী নিয়ে দেখা দিলেন। ঐগুইলি অন্তিম আগাত। এগুলি সমাপ্ত হবার সঙ্গে সঙ্গে ঈশ্বরের ক্রোধ প্রশমিত হবে।#লেবীয় 26:21; প্রকা 6:17
2আমি কাঁচ ও আগুনের এক সমুদ্র দেখলাম। সেই পশু, তার মূর্তি, প্রতীকচিহ্ন এবং তার নামের সাঙ্কেতিক সংখ্যার বিরুদ্দে যাঁরা সংগ্রামে জয়ী হয়েছেন, তাঁরা ঈশ্বর-দত্ত্ বীণা হাতে ঐ কাঁচ-সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন।#প্রকা 4:6; 5:8; 13:15-18; 14:2 3তাঁরা ঈশ্বরের সেবক মোশির গীত এবং মেষশাবকের গীত গেয়ে স্তব করছিলেনঃ
“মহান ও পরমাশ্চর্য তোমার কীর্তি,
হে সর্বনিয়ন্তা প্রভু পরমেশ্বর!
সর্বজাতির অধীশ্বর তুমি,
তোমার সমস্ত আচরণ সুসঙ্গত ও সত্য।#দ্বি.বি. 31:30; 32:4; যিহো 14:7; যাত্রা 15:1-11; 34:10; ইয়োব 37:5; গীত 111:2; 139:14; 145:17; যির 10:6-7; প্রকা 5:9; 16:7; 19:2
4হে প্রভু, তোমাকে কে না ভয় করে?
কে না গায় তোমার নামের মহিমা?
কারণ একমাত্র তুমিই পবিত্র,
সর্বজাতি তোমারই আরাধনা করবে
কারণ প্রকাশিত হয়েছে তোমার ন্যায়বিচার।”#গীত 86:9; মালা 1:11; 2:2; প্রকা 16:5
5এর পরে আমি দেখলাম, ঈশ্বরের পীঠস্থান স্বর্গের মন্দির উন্মুক্ত হয়েছে।#যাত্রা 38:21; গণনা 1:50; প্রকা 11:19 6সপ্ত মারী নিয়ে সেই সাতজন স্বর্গদূত মন্দির থেকে বেরিয়ে এলেন। তাঁদের পরণে ছিল বিশুদ্ধ উ্জ্বল ক্ষৌমবসন। স্বর্ণ উত্তরীয় বেষ্টিত ছিল তাঁদের বক্ষে।#লেবীয় 26:21; যিহি 28:13 7সেই প্রাণীচতুষ্টয়ের একজন ঐ সপ্ত স্বর্গদূতকে সাতটি সোনার পাত্র দিলেন, সেগুলি ছিল চিরন্তন ঈশ্বরের রুদ্ররোষে পরিপূর্ণ।#প্রকা 4:6-8; 14:10 8তখন ঈশ্বরের প্রতাপ ও পরাক্রম থেকে নির্গত দূমে মন্দির পূর্ণ হল। সেই সপ্ত দূতের সপ্ত মারী সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউ মন্দিরে প্রবেশ করতে পারল না।#যাত্রা 40:34; ১ রাজা 8:10; যিশা 6:4; যিহি 44:4; হগয় 2:7

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in