YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 13

13
দুই পশু
1এর পরে আমি সমুদ্র থেকে একটি পশুকে উঠে আসতে দেখলাম। তার দশটি সিং ও সাতটি মাথা। তার শিংগুলিতে দশটি রাজমুকুট এবং সবগুলির মাথায় অঙ্কিত ছিল ঈশ্বরবিদ্বেষী নাম।#দানি 7:3-7; প্রকা 12:3; 17:3,9-12 2আমি যে পশুটি দেখলাম সেটি ছিল চিতাবাঘের মত। এর পাগুলি ছিল ভালুকের মত, আর মুখ সিংহের সিংহাসন ও বিরাট কর্তৃত্ব।#দানি 7:4-6 3দেখে মনে হল, তার সাতটি মাথার একটি মারাত্মকভাবে আহত, কিন্তু তার সাংঘাতিক ক্ষত সারিয়ে দেওয়া হল। তার ফলে সারা পৃথিবী স্তম্ভিত বিস্ময়ে সেই পশুর অনুগামী হল।#প্রকা 17:8 4লোকে দানবের পূজা করতে লাগল কারণ সে-ই ঐ পশুকে কর্তৃত্ব দিয়েছিল। তারা সেই পশুরও পূজা করে বলল, “এই পশুর তুল্য কে আছে? কে তার সঙ্গে যুদ্ধ করতে পারে?”
5তকন দম্ভ ও ঈশ্বর-নিন্দা করার জন্য সেই পশুকে একটি মুখ দেওয়া হল এবং বিয়াল্লিশ মাস ধরে এই কর্ম করার ক্ষমতা তাকে দেওয়া হল।#দানি 7:8; 11:20-25; 11:36; প্রকা 11:2; 12:6 6তখন সে ঈশ্বর-নিন্দায় —তাঁর নাম, তাঁর আবাস এবং স্বর্গলোকবাসী সকলের নিন্দায় মুখর হয়ে উঠল। 7পুণ্যাত্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাঁদের পরাস্ত করার অনুমতি তাকে দেওয়া হল। সমস্ত গোষ্ঠী, সমাজ, ভাষা ও জাতির উপরে কর্তৃত্বও তাকে দেওয়া হল।#প্রকা 11:10; 12:17; দানি 7:21 8জগৎ সৃষ্টির পূর্বেই পৃথিবীর অধিবাসীদের মধ্যে যাদের নাম একদা নিহত মেষশাবকের জীবন-পুস্তকে লেখা হয়েছিল, তারা ছাড়া সকলেই তাঁকে পূজা করবে।#দানি 12:1; গীত 69:28; ১ পিতর 1:19-20; প্রকা 3:5; 17:8
9শোনার মত কান যার আছে সে শুনুক এ কথা। 10বন্দী হওয়ার জন্য যে নির্দিষ্ট, সে বন্দী হবে। তরবারি দ্বারা যে হত্যা করে, তরবারির দ্বারাই সে হবে নিহত। এমন পরিস্থিতিতেই পুণ্যাত্মাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা হবে।#আদি 9:6; যির 15:2; 43:11; মথি 26:52; প্রকা 14:12
11এর পর আমি আর একটি পশুকে পৃথিবীগর্ভ থেকে উঠে আসতে দেখলাম। মেষশিশুর মত তার দুটি শিং ছিল, মহাদানবের মত কথা বলছিল সে।#প্রকা 16:13 12প্রতম পশুর যাবতীয় ক্ষমতা সে তারই সাক্ষাতে প্রয়োগ করছিল। পৃথিবীর সকলকে সে প্রথম পশু অর্থাৎ যার মারাত্মক ক্ষত নিরাময় হয়েছিল, তাকে পূজা করতে বাধ্য করছিল। 13সে মহা অলৌকিক কাণ্ড দেখাচ্ছিল, এমন কি লোকজনের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনছিল।#১ রাজা 18:38; ২ রাজা 1:12; মথি 24:24; ২ থিষ 2:9,10 14এইভাবে ঐ প্রথম পশুর সামনে যেসব অলৌকিক লক্ষণ দেখাবার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল তা দিয়েই প;থিবীর মানুষকে এই দ্বিতীয় পশু বিভ্রান্ত করছিল। তরকবারির আঘাতে আহত হয়েও যে পশু বেঁচে গিয়েছিল তারই এক বিগ্রহ নির্মাণ করার আদেশ সে পৃথিবীনিবাসীদের দিল।#দ্বি.বি. 13:2-4; প্রকা 19:20 15সেই বিগ্রহ যাতে কথা বলতে পারে সেইজন্য তাতে প্রাণসঞ্চার করার ক্ষমতাও তাকে দেওয়া হল। যারা সেই পশুর মূর্তি পূজা করবে না তাদের সে হত্যা করবে।#দানি 3:5-6 16ছোট-বড়, ধনী-দরিদ্র, স্বাধীন কিম্বা ক্রীতদাস নির্বিশেষে সকলকেই সে ডান হাতে কিম্বা কপালে প্রতীকচিহ্ন ধারণ করতে বাধ্য করছিল।#গালা 6:17; প্রকা 19:20 17ঐ পশুর নাম বা নামসূচক সংখ্যার সীলমোহরে চিহ্নিত না হলে কেউ কেনাবেচা করতে পারবে না।
18এই ব্যাপারেই প্রজ্ঞার পরিচয় মিলবে। যার বোধ আছে সে ঐ পশুর নামসূচক সংখ্যার সঙ্কেত বুঝতে পারবে। কারণ ঐ সংখ্যাটি একজন মানুষের নামের প্রতীক। সংখ্যাটি 666।#প্রকা 15:2; 17:9

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in