YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 99

99
ঈশ্বর পুণ্যময় রাজা
1সুপ্রতিষ্ঠিত হয়েছে প্রভু পরমেশ্বরের রাজত্ব,
কম্পিত হোক মানব সমাজ ভয়ে ও ভক্তিতে।
করূবদ্বয়ের উপরে স্থাপিত আসনে সমাসীন তিনি,
পৃথিবী হোক প্রকম্পিতা।#যাত্রা 25:22
2সিয়োনে অধিষ্ঠিত প্রভু পরমেশ্বর মহামহীয়ান,
সমগ্র মানব সমাজের ঊর্ধ্বে তাঁর অধিষ্ঠান।
3লোকে প্রশস্তি করে তোমার মহৎ ও মহিমময় নামের,
বলে, তিনি পুণ্যময়!
4হে রাজন! তুমি সর্বশক্তিমান, ন্যায়নিষ্ঠ তুমি,
তুমিই প্রতিষ্ঠিত করেছ ন্যায়নীতি,
যাকোবকুলে তুমিই প্রবর্তন করেছ ন্যায়বিচার ও ধর্মশীলতা।
5আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রশংসা কর,
তাঁর পাদপীঠতলে কর প্রণিপাত, তিনি পুণ্যময়!
6তাঁর পুরোহিতকুলে ছিলেন মোশি ও হারোণ,
তাঁর ভক্তবৃন্দের অন্যতম ছিলেন শমুয়েল,
তাঁরা প্রভুকে ডাকতেন, তিনি সাড়া দিতেন তাঁদের ডাকে।
7মেঘস্তম্ভের মধ্য থেকে তিনি কথা বলতেন তাঁদের সঙ্গে,
তাঁরা মেনে চলতেন তাঁর বিধান ও প্রদত্ত অনুশাসন।#যাত্রা 33:9
8হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর,
তুমি সাড়া দিতে তাঁদের ডাকে। তাঁদের কাছে তুমি ছিলে ক্ষমাশীল ঈশ্বর,
তবুও তাঁদের দুষ্কর্মের প্রতিফল দিয়েছিলে।
9আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রশংসা কর,
তাঁর পবিত্র পর্বতের উদ্দেশে কর প্রণিপাত,
আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর পুণ্যময়।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 99