গীতসংহিতা 98
98
পরমেশ্বরই অনুপম শাসক ভজনগীতি।
1প্রভু পরমেশ্বরের উদ্দেশে গাও নূতন সঙ্গীত,
তিনি সাধন করেছেন অলৌকিক কীর্তিরাজি,
তাঁর অসীম প্রতাপ ও মহাপরাক্রমে
তিনি হয়েছেন বিজয়ী।
2প্রভু পরমেশ্বর তাঁর সাধিত বিজয়বার্তা ঘোষণা করেছেন,
জাতিগণের সমক্ষে ব্যক্ত করেছেন তাঁর উদ্ধারক্ষমতা।
3তিনি স্মরণে রেখেছেন ইসরায়েল কুলের প্রতি তাঁর অবিচল প্রেম ও সত্যময়তা।
পৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের বিজয় কীর্তি।
4সমগ্র পৃথিবী! প্রভু পরমেশ্বরেরজয়ধ্বনি কর,
মুখরিত হও আনন্দসঙ্গীতে, গাও তাঁর বন্দনাগান।
5প্রভুর প্রশস্তি কর বীণার ঝঙ্কারে,
সপ্ততারে কর তাঁর বন্দনাগান।
6তোমরা বাজাও ভেরী, বাজাও তূরী, রাজাধিরাজ প্রভুর নামে কর জয়ধ্বনি।
আনন্দে গর্জন কর হে মহাসমুদ্র,
7তার মধ্যস্থ সকল প্রাণী কর হর্ষধ্বনি,
জগত ও জগদ্বাসী মুখর হয়ে ওঠ আনন্দগানে।
8নদ-নদী-মালা দাও করতালি,
আনন্দগানে মেতে ওঠ গিরি পর্বত প্রভুর সম্মুখে।
9পৃথিবীর বিচার করতে তিনি আসছেন,
ন্যায় ও সত্যে তিনি এ জগতের সকল জাতির উপরে রাজত্ব করবেন।
Currently Selected:
গীতসংহিতা 98: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.