YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 100

100
পরমেশ্বরের স্তবগান
1প্রভু পরমেশ্বরের জয়ধ্বনি কর হে সমগ্র পৃথিবী,
2পুলকিত মনে কর তাঁর আরাধনা,
আনন্দগানে মুখর হও, এস তাঁর কাছে।
3জেন, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর,
তিনিই স্রষ্টা আমাদের, আমরা তাঁরই।
আমরা তাঁর প্রজা, তাঁর চারণের মেষ।
4তোমরা স্তবগানসহ তাঁর দ্বারে উপস্থিত হও,
প্রশংসা গানে মুখর হয়ে প্রবেশ কর তাঁর অঙ্গনে,
কৃতজ্ঞ অন্তরে কর তাঁর নামগান।
5প্রভু পরমেশ্বর মঙ্গলময়,
অনন্তকাল স্থায়ী তাঁর প্রেম,
তাঁর সত্যময়তা যুগে যুগে স্থায়ী।#১ বংশা 16:34; ২ বংশা 5:13; 7:3; ইষ্রা 3:11; গীত 106:1; 107:1; 118:1; 136:1; যির 33:11

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 100