YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 96

96
প্রভু পরমেশ্বরই রাজরাজেশ্বর
(১ বংশা 16:23-33)
1প্রভু পরমেশ্বরের উদ্দেশে নতুন সঙ্গীত গাও,
সমগ্র পৃথিবী! তাঁরই উদ্দেশে গাও বন্দনা গান।
2প্রভু পরমেশ্বরের উদ্দেশে গাও গান, কর তাঁর নামের প্রশংসা,
ঘোষণা কর প্রতিদিন এই সুসংবাদ, তিনি আমাদের করেছেন পরিত্রাণ!
3প্রচার কর জাতিবৃন্দের কাছে তাঁর মহিমা,
প্রচার কর মানব সমাজে তাঁর মহান কীর্তির কথা।
4প্রভু পরমেশ্বর মহামহীয়ান, সকল স্তবস্তুতি একমাত্র তাঁরই প্রাপ্য,
সমস্ত দেবতার চেয়ে সম্ভ্রমে তিনি বরণীয়।
5জাতিবৃন্দের দেবতাসমূহ অসার অলীক,
কিন্তু প্রভু পরমেশ্বর বিশ্বজগতের স্রষ্টা।
6প্রতাপ ও গৌরব তাঁর অগ্রবর্তী,
তাঁর পবিত্রস্থানে বিরাজ করে শক্তি ও সৌন্দর্য।
7হে জাতিবৃন্দের গোষ্ঠীসমূহ, প্রভু পরমেশ্বরের গুণকীর্তন কর,
তাঁকেই অর্পণ কর সকল মহিমা ও প্রতাপ।
8কীর্তন কর প্রভু পরমেশ্বরের নামের মহিমা,
নৈবেদ্যসহ প্রবেশ কর তাঁর অঙ্গনে।
9পবিত্রতার আভরণে সজ্জিত হয়ে প্রভুর উদ্দেশে কর প্রণিপাত।
হে পৃথিবী, তাঁর সম্মুখে সসম্ভ্রমে হও নতশির।#গীত 29:1-2
10জাতিবৃন্দের কাছে ঘোষণা কর: প্রভু পরমেশ্বরই রাজরাজেশ্বর!
অটল ভিত্তির উপর তিনি প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীকে,
জাতিবৃন্দের বিচার করবেন তিনি নিরপেক্ষভাবে।
11আনন্দ করুক আকাশমণ্ডল, পৃথিবী হোক উল্লসিত, সমুদ্র আনন্দে করুক গর্জন,
তার মধ্যস্থ সকল প্রাণী মহানন্দে করুক হর্ষধ্বনি।
12প্রান্তর ও তার মধ্যস্থিত সবকিছুই করুক জয়ধ্বনি,
আনন্দগানে মুখর হোক অরণ্যের বৃক্ষরাজি
13প্রভুর সাক্ষাতে। প্রভু পরমেশ্বরের আগমন সমাসন্ন,
পৃথিবীর বিচার করতে তিনি আসছেন।
ন্যায় ও সত্যে তিনি জগতের ও সকল জাতির উপর রাজত্ব করবেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 96